রাজশাহীর পবা উপজেলায় এক কৃষকের বাড়িতে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামুনুন্নবী মিলন নামে ওই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়গাছী ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামুনুন্নবী মিলনের বাড়ির গুদাম থেকে ৪৮ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৮১ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) উদ্ধার করা হয়। প্রশাসন বলছে, নিয়ম না মেনে নির্ধারিত সীমার বেশি সার…
Author: TMTV Desk
পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার সংলগ্ন নদীতীরবর্তী এলাকায় গিয়ে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন তিনি। এ সময় তিনি নিজ হাতে এসব সহায়তা তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। ত্রাণ বিতরণকালে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের…
র্যাবের নাম ও কাঠামো বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে পুলিশের বিশেষায়িত এই ইউনিট। পুরোনো লোগোর নকশা অপরিবর্তিত রেখে শুধু নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ‘এসআরবি বাংলাদেশ’ নামে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে নতুন নামের গেজেট প্রকাশ করা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তি ও আমন্ত্রণপত্রেও ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হচ্ছে। তবে লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু হয়েছে।…
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রশাসনের অভিযানে জব্দ করা সারের পরিমাণ নিয়ে দেখা দিয়েছে গরমিল। অভিযান শেষে ব্যবসায়ী সাইদুল ইসলাম দাবি করেছেন, তাঁর বাড়িতে থাকা ৯৯৫ বস্তা সারের মধ্যে ৬৭০ বস্তা জব্দ দেখিয়ে বাকি ৩২৫ বস্তা সার গায়েব করা হয়েছে। এমনকি ওই সার বিক্রি করে ৮ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগও করেন তিনি। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। এতে জব্দকৃত সারের পরিমাণ, সংরক্ষণ ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে প্রশাসনের অবস্থান…
মৎস্য উৎপাদন বাড়িয়ে প্রান্তিক মানুষের পুষ্টির চাহিদা পূরণের আহ্বান রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলকুমারী বিলে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়টি জলাশয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা ও মৃগেল মাছের মোট ২৮৬ দশমিক ৭১ কেজি পোনা বিনামূল্যে বিতরণ ও অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরেও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন সংসদ সদস্য। উদ্বোধন শেষে বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করেন অতিথিরা। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে…
পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা রাজশাহী মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকরা পুলিশি সেবা আরও সহজে ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি মহানগরী ও জেলার সামাজিক নানা সমস্যা, অপরাধ পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন তাঁরা। সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ শুনে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সাধারণ মানুষ যাতে আইনি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।…
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলাকালে সাংবাদিক জিয়াউল কবির (৪৮)কে মারধর, গলা চেপে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) দামকুড়া থানায় বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী সাংবাদিক। মামলার আসামিরা হলেন—ফেরদৌস রহমান খোকন (৫৫), ইসমাইল হোসেন পিন্টু (৬০), এজাহারুল হক কাকন (৫৭), আজিজুর রহমান (৬০) ও শহিদুল ইসলাম (৩৫)। এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলছিল। একপর্যায়ে ক্ষতিপূরণের বিষয় নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আসামিরা সাংবাদিক জিয়াউল কবিরের ওপর হামলা করেন বলে অভিযোগ…
রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাঁকে আটক করা হয়। আটক নারায়ণ চন্দ্র চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে। তিনি ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণ চন্দ্রের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার…
আন্তর্জাতিক ক্রীড়া প্রজেক্টে অংশ নিতে ১২ সেপ্টেম্বর ঢাকা ছাড়ছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে দূরপ্রাচ্যের দেশ চীনে। দেশের উদীয়মান বক্সিং কোচ ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের তরুণ ক্রীড়াবিদ মো. সামিউল ইসলাম একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রজেক্টে অংশ নিতে চীন যাচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে স্নাতক (বিএসএস) সম্পন্ন করা সামিউল ইতোমধ্যে দেশের ক্রীড়াঙ্গনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর সাবেক শিক্ষার্থী সামিউল এর আগে বাংলাদেশ সেনাবাহিনীসহ একাধিক বেসামরিক প্রতিষ্ঠানে বক্সিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী…
দুর্গাপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদারকিতে এলজিইডির গাফিলতি আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুরুত্বপূর্ণ সিংগা জিসি-গোরখাই-গগনবাড়িয়া আরঅ্যান্ডএইচ সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং বসে গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও উঠে যাচ্ছে পাথর ও খোয়া। দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলা নির্মাণকাজে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, অন্যদিকে কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সড়কটির আমগ্রাম অংশের শূন্য মিটার থেকে ৭ হাজার ৪৯০ মিটার পর্যন্ত উন্নয়নকাজের দায়িত্ব পেয়েছে মেসার্স এম এ ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী গোলাম মোস্তফা, খিলগাঁও, ঢাকা। এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরুর…

