প্রতিটি শিশুর সামগ্রিক ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে একক কোনো উদ্যোগ নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, প্রারম্ভিক শৈশব বিকাশ (ইসিডি) খাতে সাম্প্রতিক বছরগুলোতে অগ্রগতি হলেও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনও গতি আসেনি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর হোটেল এক্সে ‘ক্যাটালাইজিং হোল চাইল্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক আঞ্চলিক প্রচার ও মতবিনিময় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) এবং বেনের রাজশাহী আঞ্চলিক সচিবালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) যৌথভাবে কর্মশালাটির…
Author: TMTV Desk
বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন সেচ মৌসুমের আগে বন্ধ থাকা সব ডিপ টিউবওয়েল সচল করা, কৃষকের চাহিদা অনুযায়ী সেচসেবা নিশ্চিত করা এবং বিএমডিএর কমান্ড এরিয়ায় অবৈধ ডিপ টিউবওয়েলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয় ক্যাম্পাসে রাজশাহী সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। সভায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন জোনের সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের…
মেহরাবের অকাল প্রয়াণে শোকের ছায়া, উপাচার্যের সমবেদনা প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পথচলা শুরু করেছিলেন মো. মেহরাব হোসাইন। চোখে ছিল ভবিষ্যতের নানা স্বপ্ন, সামনে ছিল দীর্ঘ পথ। কিন্তু সেই স্বপ্নযাত্রা থেমে গেল অকালে। মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এই শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রুয়েট পরিবারে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. মেহরাব হোসাইন। তিনি রুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর রোল নম্বর ২৫০৩০০৯।…
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’-এর রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ‘দৈনিক সকালের সময়’-এর অনলাইন পোর্টালে এবং পরদিন ৬ সেপ্টেম্বর পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ‘সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের দুই দিন পর ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টা ৫৭ মিনিটে বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে…
সকাল সাড়ে ৮টা। মাকে ফোন করে হাসিনা খাতুন বলেছিলেন, ‘মা, আমার ওপর গজব চলছে।’ মায়ের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর ১২টার দিকে খবর আসে, শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছে হাসিনার মরদেহ। সোমবার রাজশাহীর তানোর উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, স্বামীর যৌতুকের দাবিতে দীর্ঘদিনের নির্যাতনের শিকার ছিলেন হাসিনা। তাঁর মৃত্যুকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পরিবার। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে হাসিনার মরদেহের ময়নাতদন্ত…
রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুদকে মহাব্যবস্থাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব কামরুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা…
একসময় প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর ঘেঁষে বসত বখাটেদের আড্ডা। শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, ধূমপানসহ নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে উদ্বেগে থাকতেন শিক্ষার্থী-অভিভাবকরা। এর সঙ্গে ছিল শিক্ষক-কর্মচারীদের সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার চ্যালেঞ্জ। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে। নিরাপত্তা, শৃঙ্খলা ও পাঠদানের পরিবেশকে গুরুত্ব দিয়ে নেওয়া ধারাবাহিক উদ্যোগে প্রতিষ্ঠানটির পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সরেজমিনে দেখা গেছে, শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে চালু হয়েছে ফিঙ্গারপ্রিন্টভিত্তিক হাজিরা ব্যবস্থা। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও একই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী নিয়মিত অনুপস্থিত থাকলে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে কারণ…
কেউ সাঁতারের নীল জলে লড়াই করে জিতেছে, কেউ দাবার ছকে বুদ্ধির লড়াইয়ে সেরার স্বীকৃতি পেয়েছে। আবার কেউ কাবাডি ও হ্যান্ডবলের মাঠে ঘাম ঝরিয়ে ছিনিয়ে নিয়েছে জয়। তিন দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরস্কার বিতরণী মঞ্চ। পবার বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ১৬৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। প্রধান অতিথির…
নৈতিকতার সংকট, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক অস্থিরতার এই সময়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, মহানবী (সা.) শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুন্নাহর প্রসার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং আন্তর্জাতিক ইসলামী…
বিনোদন ডেস্ক সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে এক হলেন ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়িকা শাবনূর ও জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। পরিবারসহ অস্ট্রেলিয়ায় অবকাশ যাপনে থাকা তাসকিনকে নিজের ভাইয়ের বাসায় আতিথ্য দিলেন বাংলা চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’। সেখানে দুই পরিবারের আনন্দঘন মুহূর্ত ও বিবিকিউ পার্টির মধ্য দিয়ে একটি চমৎকার সন্ধ্যা অতিবাহিত হয়। দীর্ঘদিন ধরে পরিবারসহ সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয়। দেশ থেকে কোনো তারকা সিডনিতে পা রাখলে শাবনূরের আতিথ্য নেওয়া যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। এই আড্ডার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর। তাসকিন ও…

