Author: TMTV Desk

রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং শলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. দুরুল হুদা। এ ছাড়া বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শামসুজ্জামান লাল, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. মারুফ ইসলামসহ…

Read More

৭ জনের সাজা, খালাস ১ | মৃত্যুদণ্ডপ্রাপ্তদের লাখ টাকা করে জরিমানা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা আদালত-১-এর বিচারক মো. ফয়সাল আল মামুন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও মো. শাহজাহান মিয়া। তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা…

Read More

তদন্তের মুখে জাকা, নেশনস লিগে খেলছেন না ভুয়া কোভিড-১৯ টিকার সনদ নেওয়ার কথা স্বীকার করে সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক গ্রানিত জাকা। ফলে আসন্ন নেশনস লিগের ম্যাচগুলোতে তাঁকে পাচ্ছে না সুইসরা। বিষয়টি নিয়ে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএফএ) সঙ্গে আলোচনার পরই দলীয় ক্যাম্পে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাকা ২০২২ সালের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সে সময় কোভিড-১৯ টিকা নিয়ে ভয়, অনিশ্চয়তা ও অবিশ্বাসের মধ্যে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করেই টিকার সনদ সংগ্রহ করেছিলেন। নিজের সেই সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস…

Read More

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির উপস্থিতি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। অনেকে এই দুই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা কথা জানিয়েছেন। অনেকে বিগত সময়ে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই ক্রিকেটারকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন।  এমন আলোচনার মধ্যে নতুন করে যোগ দিলেন ভারতের ৭০ বছর বয়সী সাবেক কোচ সন্দীপ পাতিল। তিনি বিশ্বাস করেন রোহিত শর্মা বা বিরাট কোহলিকে ছাড়াই ভারত ভালো ফলাফল করতে সক্ষম হবে। আগামী বছরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাতিলের এই মতামতের ভিত্তি হলো ভারতীয় দলের খেলোয়াড়দের গভীরতা (বেঞ্চ স্ট্রেন্থ) এবং সিনিয়র খেলোয়াড়দের পরবর্তী প্রজন্মের…

Read More

চার আরএনবি সদস্য বরখাস্ত, তদন্তে কমিটি ধূমকেতুর যাত্রা বাতিল, আটকে পড়ে ট্রেন ভাঙচুরে আতঙ্কে যাত্রী-কর্মচারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাতভর উত্তপ্ত ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, অগ্নিসংযোগ ও স্টেশনে ব্যাপক ভাঙচুরের ঘটনায় স্থবির হয়ে পড়ে রেল যোগাযোগ। ভাঙচুর করা হয় স্টেশনের বিভিন্ন কার্যালয়, কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা, সাইনবোর্ড, ডাস্টবিন ও অন্যান্য স্থাপনা। আতঙ্কে স্টেশন ছেড়ে চলে যান অনেক যাত্রী ও কর্মকর্তা-কর্মচারী। ঘটনার জেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার সকালে ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে…

Read More

নওহাটাতেই ২৮ ব্যবসায়ীর পাওনা ৬২ লাখ, সহযোগীর বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজশাহীতে চাউল ব্যবসার আড়ালে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে এক ব্যবসায়ী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, নওহাটা, মৌগাছি ও কেশরহাট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে তাঁর পাওনা প্রায় কোটি টাকা। এর মধ্যে শুধু নওহাটা এলাকার ২৮ ব্যবসায়ীর কাছেই পাওনা রয়েছে আনুমানিক ৬২ লাখ টাকা। একই ঘটনায় তাঁর ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধেও প্রতারণা ও হুমকির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার নওহাটা বাজারের তপন বাবুর চাউল মিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী চাতাল ও চাউল ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক বাজারে নিজেদের পরিসর বাড়াচ্ছে ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি বাড়ছে। রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে বিক্রি হচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে এ বাজারে কার্যক্রম বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশকে প্রতিষ্ঠানটির বেস্টসেলিং পণ্যগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মানুষের কেনাকাটার ধরন পরিবর্তনের সঙ্গে দেশে সুপারশপ ও মডার্ন ট্রেডের…

Read More

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সংবাদমাধ্যমকে মানুষের আস্থা অর্জন করতে হয়। দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার মধ্যেও তথ্য যাচাই ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সংবাদমাধ্যমটি আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর…

Read More

বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিংয়ের Outlook ‘Negative’ থেকে ‘Stable’ বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা Moody’s Ratings। বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিংয়ের Outlook ‘Negative’ থেকে ‘Stable’ করা হয়েছে। তবে দেশের মূল সার্বভৌম ক্রেডিট রেটিং B2 অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশের ঋণমানের উন্নতি না হলেও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে মুডিসের মূল্যায়নে আগের তুলনায় ভারসাম্য এসেছে। ১৫ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মুডিসের এ মূল্যায়নের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ, রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রমকে ইতিবাচক দিক হিসেবে দেখা হয়েছে। মুডিসের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক অবস্থানের…

Read More

বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে দীর্ঘদিন প্রবাসে থাকলেও কাজ ও ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি। এবার হঠাৎ ভিডিও বার্তা নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন তার স্বামী অভিনেতা ওমর সানী। ভিডিওর শুরুতে দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবৎ।’ এরপরই নতুন উদ্যোগের কথা জানান অভিনেত্রী। তিনি…

Read More