Author: TMTV Desk

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির চার নেতার মৃত্যুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬ইং তারিখ) বিকেল ৪.০০ঘটিকায় উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত নেতারা হলেন—৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝড়ু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তুহিন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম (সালেম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম। বিশেষ…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর থানার সামনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম। দুর্গাপুর পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ডেঙ্গু জ্বরের ঝুঁকি, এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা তৈরির…

Read More

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজ নিজ সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তাঁরা। আগামীকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন নিজ দেশের জেনসি ডঙকে। অন্য সেমিফাইনালে প্রথম সেটে ৬-০ এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন জিমো সঙ। এ সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা থেকে অবসর নিলে জয় নিশ্চিত হয় জিমো সঙের। ফাইনালে চীনের দুই খেলোয়াড় মুখোমুখি হওয়ায় ম্যাচটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি…

Read More

দুর্গাপূজার বিসর্জন ঘাটে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিমা বিসর্জন ঘাটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা। এ সময় ঘাটের প্রস্তুতি, নিরাপত্তা, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে…

Read More

শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনবিআইইউর ডিরেক্টর অব অ্যাকাউন্টস আশরাফুল হুদা এবং রাকাবের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং এনবিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান। সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ…

Read More

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরো বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ…

Read More

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ শিক্ষক-গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় তাঁদের নাম উঠে এসেছে। এবার বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে ১৫ জন গবেষক নিয়ে রুয়েট দেশের পঞ্চম অবস্থানে রয়েছে। একই সংখ্যক গবেষক নিয়ে বুয়েটও পঞ্চম অবস্থানে রয়েছে। এলসেভিয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় রুয়েটের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন গবেষক বর্তমানে দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তালিকা তৈরিতে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের…

Read More

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—রাজশাহী নগরীর বহরমপুর মোড় এলাকার মো. আলী আকবর হোসাইন (৩০) এবং বহরমপুর এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৯। এর আগে একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিনজনে। মামলার এজাহারে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিষয়ে তদন্ত চলছে। তালাবদ্ধ…

Read More

দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা বাড়ছে। পাশাপাশি কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে চোখের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এ সমস্যা উদ্বেগজনক। তাই যে পেশাতেই মানুষ নিয়োজিত থাকুন না কেন,…

Read More

রামেবি ভিসির কক্ষের তালা কেটে খুলে দিলেন ম্যাজিস্ট্রেট রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের কক্ষের তালা কেটে খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ তালা খোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপাচার্যের কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। এর আগে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে নগরীর উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক…

Read More