নিজস্ব প্রতিবেদক দেশ গঠনে দলের নেতা-কর্মীদের চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এসব কাজে অংশগ্রহণের মাধ্যমে নেতা-কর্মীরা নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করার পাশাপাশি দেশ গঠনেও সরাসরি ভূমিকা রাখতে পারবেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব আহ্বান জানান তিনি। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। তারেক রহমানের চার আহ্বানের মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় নেতা-কর্মীদের সতর্ক থাকা। ২৫ কোটি বৃক্ষরোপণের আহ্বান দেশের পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি…
Author: TMTV Desk
স্পোর্টস ডেস্ক রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি আলভারো বায়েস ঠেকিয়ে দেওয়ার পর থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ সমর্থকদের একাংশ দাবি তুলেছেন, পেনাল্টিটি আবার নেওয়া উচিত ছিল। তাঁদের যুক্তি, এমবাপ্পে শট নেওয়ার আগেই বেতিসের সেন্টার-ব্যাক মার্ক বারত্রা বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে তিনিই বলটি ক্লিয়ার করে কর্নারের বিনিময়ে রিয়ালকে গোলবঞ্চিত করেন। তবে পেনাল্টিটি পুনরায় নেওয়ার দাবির পক্ষে শক্ত কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। সংবাদমাধ্যমটির ব্যাখ্যা অনুযায়ী, এমবাপ্পে যাতে ফিরতি বলে শট নিতে না পারেন, সে জন্য বারত্রা আগেই লাফিয়ে উঠেছিলেন। কিন্তু এমবাপ্পে যখন পেনাল্টি স্পট থেকে বলে কিক করেন, তখন…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা চিড়া-মুড়ি নিয়ে ঢাকার সমাবেশে আসবেন। জুলাই সনদের সব গণদাবি আমরা আদায় করবই, ইনশাআল্লাহ। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আস্থাশীল। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে আমাদের সব দাবি আদায় করা হবে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামমুখী লংমার্চ উপলক্ষে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ এখন গ্যাস, বিদ্যুৎ, পানি ও সার পাচ্ছে না। সরকার ক্ষমতায় এসে জনগণের রায় ভুলে গেছে। আন্দোলনের মাধ্যমে এই গণরায় বাস্তবায়ন করা হবে।…
নিজস্ব প্রতিবেদক দেশের চলমান জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’ দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান। বিএনপি…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। দেশটির সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস বাড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল নিয়েছে তেহরান। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশটি যুদ্ধ দীর্ঘায়িত করতে আগ্রহী, যাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা সীমিত পর্যায়ে থাকলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরান চাইলে আগামী…
নিজস্ব প্রতিবেদক দেশে সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে যেসব খবর ও অপপ্রচার চলছে, তাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন উদ্দেশ্যমূলকভাবে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে। তথ্য বলছে, নিখোঁজ হওয়া শিশুদের বড় একটি অংশ—৮৭ শতাংশ—উদ্ধার হয়েছে বা…
আবু বকর অনিক, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকির বিরুদ্ধে ক্রীড়া সফরে অতিরিক্ত বিল দেখিয়ে অর্থ নেওয়া, নিয়মিত কর্মচারীদের নামে বরাদ্দ এনে অস্থায়ী কর্মচারীদের দিয়ে কাজ করানো, স্বজনপ্রীতি ও অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কোচ ও পরিদর্শকের দায়িত্ব নিয়ে নিয়মিত সফর করা এবং এসব কাজে অতিরিক্ত ব্যয়ের বিষয়েও প্রশ্ন তুলেছেন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কোচ ও পরিদর্শকের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট লোকবল থাকলেও তাঁদের বাদ দিয়ে রোকসানা বেগম নিজেই এসব দায়িত্ব গ্রহণ করে সফরে যান। কাবাডি, ফুটবল, তায়কোয়ান্দো, নারী ফুটবল ও নারী ভলিবলসহ বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পর্বের আয়োজনই হবে টঙ্গীর তুরাগ তীরে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার তারিখ ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব ইজতেমার দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা আগামী ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১০ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর এক সপ্তাহ বিরতি…
নিজস্ব প্রতিবেদক রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল অ্যাকশন ফর হেলথ অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ অ্যাডভান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে নগরীর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর প্রথম ধাপ শুরু হয়। কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) গাছের চারা দিয়ে সহযোগিতা করছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সাহরা ফাউন্ডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. তাহমিনা বেগম, রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং সাহরার নির্বাহী সদস্য…
বিনোদন ডেস্ক ভারত ছেড়ে লন্ডনে বসবাসের সিদ্ধান্ত কেন নিয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা—এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার সেই কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে। এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়া প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনে। সেখানে তিনি দাবি করেন, এ বিষয়ে একসময় আনুশকা শর্মার সঙ্গে তাঁর কথাও হয়েছিল। ড. নেনের ভাষ্য অনুযায়ী, তারকাখ্যাতির বাইরে গিয়ে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলেন বিরাট ও আনুশকা। বিশেষ করে সন্তানদের এমন পরিবেশে বড় করতে চেয়েছেন, যেখানে গণমাধ্যম ও সাধারণ মানুষের অতিরিক্ত নজরদারির চাপ তুলনামূলক…

