আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি ও করণীয় নিয়ে কৃষকদের সচেতন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এর মধ্যে বজ্রপাত বিশেষ করে কৃষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষার…
Author: TMTV Desk
প্রত্যাবাসনের রোডম্যাপ, সহিংসতা বন্ধ ও আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি, সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে তিনি এসব প্রস্তাব দেন। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী…
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে লিলিহল মোড় (কড়ইতলা) এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৭ নম্বরের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। পরে গাড়িটি পানিতে উল্টে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে প্রাইভেটকারটি উদ্ধার করে। বর্তমানে গাড়িটি থানা হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা…
মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও কোপালেন ছেলে রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমিনুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। তাঁকে…
সংঘর্ষের পর সমঝোতা, ঘণ্টা কয়েকেই পাল্টাপাল্টি হুমকি ‘কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব’—শিবির সভাপতি / ‘রাজপথে নামলে পা রাখার জায়গা পাবে না’—ছাত্রদল রাজশাহীর পদ্মা সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হলেও কয়েক ঘণ্টার ব্যবধানেই পাল্টাপাল্টি হুমকিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহীর ছাত্ররাজনীতি। সংঘর্ষে দুই সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হওয়ার পর মহানগর ছাত্রদল ও ছাত্রশিবিরের শীর্ষ নেতারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেওয়ায় সমঝোতার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সন্ধ্যায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ থেকে দেওয়া বক্তব্য এবং রাতে ছাত্রদলের পাল্টা বক্তব্যে সেই পরিস্থিতি ফের…
শরতের কাশে মুগ্ধ রাজশাহী সকাল থেকে রাত—ব্যস্ততায় ছুটে চলে রাজশাহী। যানবাহনের শব্দ, মানুষের কর্মব্যস্ততা, নগরজীবনের নানা আয়োজন; সব মিলিয়ে শহরের চেনা চিত্র প্রায় একই। কিন্তু শরৎ এলেই সেই ব্যস্ত নগরের কোথাও কোথাও যেন বদলে যায় দৃশ্যপট। নীল আকাশের নিচে বাতাসে দুলতে থাকে শুভ্র কাশফুল। সবুজের বুক চিরে যাওয়া পথের দুই পাশে সাদা ফুলের সারি হয়ে ওঠে প্রকৃতির নিজস্ব সাজ। কাশের সাদা ঢেউয়ের এমন মায়ায় কয়েক মুহূর্তের জন্য থেমে যাচ্ছে নগরজীবনের ব্যস্ততা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ নিছক প্রকৃতির টানে ছুটছেন কাশবনে। ছবি তুলছেন, গল্প করছেন, হাঁটছেন—শরতের এই সাময়িক সৌন্দর্যে খুঁজছেন একটু প্রশান্তি। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহীর বাইপাস…
ডেঙ্গুর নতুন রূপ ‘শক সিন্ড্রোম ও মায়োকার্ডাইটিসে’ মৃত্যুঝুঁকি প্রতিদিন গড়ে ২৫ জনের বেশি নতুন ডেঙ্গু রোগী ভর্তি আক্রান্তদের বড় অংশই প্রান্তিক জনপদের, দ্রুত অবনতি হচ্ছে রোগীদের শারীরিক অবস্থার রাজশাহী উত্তরাঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। তবে সাধারণ লক্ষণের বাইরে গিয়ে এবার রোগীদের মধ্যে ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’ ও জটিল হৃদরোগ ‘মায়োকার্ডাইটিস’-এর মতো মারাত্মক উপসর্গ দেখা দিচ্ছে। ফলে হাসপাতালে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগীরা। গত পাঁচ দিনে (১৯ থেকে ২৩ সেপ্টেম্বর) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে…
ডিলারভিত্তিক তথ্য থাকবে অনলাইনে, অস্বাভাবিক বিক্রিতে সতর্কবার্তা কৃষকের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় চালু হয়েছে ‘পবা সার ডটকম’। নতুন এই ডিজিটাল ব্যবস্থায় উপজেলার প্রায় ২৫ জন ডিলারের কাছে থাকা সারের মজুত, বিক্রি ও অবশিষ্টের তথ্য অনলাইনে দেখা যাবে। কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় অস্বাভাবিক হারে সার বিক্রি হলে ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা আসবে। পরে তদন্তকারী কর্মকর্তা পাঠিয়ে তা যাচাই করবে প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পবা…
দাম বাড়ল, পাম্পে তেল বিক্রি স্বাভাবিক জ্বালানি তেলের দাম বাড়ায় রাজশাহীতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তবে দাম বৃদ্ধির প্রভাব পড়লেও নগরীর পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন পাম্পে আগের মতোই মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে জ্বালানি নিতে দেখা গেছে। সরেজমিনে নগরীর গোলগোপুর পেট্রোলিয়াম পাম্পে গিয়ে দেখা যায়, স্বাভাবিক নিয়মেই পেট্রোল, অকটেনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিক্রি হচ্ছে। পাম্পে ক্রেতাদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। তবে তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। ক্রেতাদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে যানবাহন পরিচালনার খরচে। এর সঙ্গে…
রাজশাহী রেঞ্জ পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ২০২ জনের মধ্যে পরোয়ানামূলে ৯৬ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি দস্যুতা, দুটি চুরি এবং অন্যান্য অপরাধে ৫১টি…

