২৮ দিনে ১১ মৃত্যু, ১০ জনই ডেঙ্গু শক সিন্ড্রোমে প্রতিদিন গড়ে ২৫-এর বেশি নতুন রোগী জ্বর ভেবে অবহেলা, হাসপাতালে এসেই সংকটাপন্ন; ৪৫ বেডের ডেঙ্গু ওয়ার্ডে বাড়ছে রোগীর চাপ, রয়েছে নার্স সংকটও জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছিল চার বছরের শিশু মাইশা। বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে। ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু মাত্র দুই দিন পর ২৮ সেপ্টেম্বর রাত ২টা ২২ মিনিটে নিভে যায় শিশুটির প্রাণ। চিকিৎসকদের হিসাবে, ডেঙ্গু শক সিন্ড্রোমে (ডিএসএস) মৃত্যু হয়েছে মাইশার। মাইশার মৃত্যু শুধু একটি পরিবারের শোকের ঘটনা নয়, উত্তরাঞ্চলে ডেঙ্গুর সাম্প্রতিক ভয়ংকর চিত্রেরও একটি প্রতিচ্ছবি। রামেক…
Author: TMTV Desk
রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। তবে সিদ্ধান্ত ঘোষণার পরও জেলার অধিকাংশ হিমাগারে নতুন এ ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। দ্রুত প্রশাসনের নির্ধারিত ভাড়া কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. আহাদ আলীসহ আলুচাষি ও ব্যবসায়ীরা। লিখিত বক্তব্যে ইফতেখারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহীর আলুচাষি, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা…
রাজশাহীর পবা উপজেলায় ইয়াবা সেবনের সময় দুই তরুণকে আটক করে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। আটককালে তাঁদের কাছ থেকে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি সেবন করা অবস্থায় ছিল। মামলার আলামত হিসেবে একটি রেখে বাকি নয়টি ইয়াবা প্রকাশ্যে গুঁড়া করে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার এয়ারপোর্ট থানাধীন মহানন্দখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকার ইনসানের ছেলে হৃদয় (২১) ও একই এলাকার…
চারঘাটে জামায়াতের গণসংযোগ রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক। এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মো. এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।…
শিবির সভাপতির বক্তব্যেরও প্রতিবাদ, ‘হুমকি-কটূক্তির জবাব দেওয়া হবে’: ছাত্রদল নেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে মিছিলটি বের হয়। নগরের কুমারপাড়া প্রদক্ষিণ করে জাদুঘর মোড় হয়ে মিছিলটি আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সম্প্রতি ছাত্রদলকে নিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের দেওয়া বক্তব্যের প্রতিবাদেও স্লোগান দেন নেতাকর্মীরা।…
পাঁচ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই, থামল রাফিদের জীবন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রাফিদ। রোববার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় রাফিদের মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের হাইপোথ্যালামাস এলাকায় মারাত্মক…
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে গুণগত মানসনদ না নিয়ে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর মহিলা কলেজ সংলগ্ন ‘রাজ বেকস লাইভ বেকারি’কে এ জরিমানা করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করে আসছিল। পাশাপাশি এসব পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত লেবেল ব্যবহার করা হচ্ছিল না। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী…
রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন…
রাজশাহীতে পাল্টাপাল্টি সংঘর্ষে দোকানদার নিহত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় পারস্পরিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় মো. বারিউল (৪০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাসেল (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রাসেল আহত হওয়ার পর রাতের দিকে বারিউলের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, ৫০ টাকার নোট ভাঙানোকে কেন্দ্র করে প্রথমে বিরোধ ও হাতাহাতির ঘটনা…
মামলা দ্রুত নিষ্পত্তি, সাক্ষী হাজির, আলামত সংরক্ষণ ও তদন্তে গতি আনার তাগিদ রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে সহায়ক কর্মচারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকলেও গত আট মাসে মামলা নিষ্পত্তির হার প্রায় ১৩০ শতাংশ হয়েছে। বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে মামলা দ্রুত নিষ্পত্তি, সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থিত করা, আলামত সংরক্ষণ ও ধ্বংস, রাসায়নিক পরীক্ষা, ময়নাতদন্ত, ভিসেরা ও জখমি প্রতিবেদনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬-এ এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ…

