ইরাকে দুই দশক অবস্থানের পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা হলো। গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়েছেন সেখানে থাকা শেষ মার্কিন সেনারা। এর মধ্য দিয়ে ইরাকে নতুন দিনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির সরকার। মার্কিন সেনা প্রত্যাহারে ইরাকিদের মধ্যে আনন্দ–উদ্বেগ উভয়ই আছে। এটি প্রতিবেশী দেশ ইরানের জন্য বড় সুযোগের দরজা খুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। কারণ, ইরাকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে। মার্কিন বাহিনীর অনুপস্থিতিতে এই গোষ্ঠীগুলো আরও সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সুবিধা পেতে পারে তেহরান। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ বুধবার।…
Author: TMTV Desk
রোগী ৩০০, চিকিৎসক ১০ রাজশাহীর ১৫০ শয্যার বক্ষব্যাধি হাসপাতাল ১৯৬৬ সালে যক্ষ্মার চিকিৎসা দিয়ে যাত্রা শুরু। ছয় দশকে বদলে গেছে রোগের ধরন, বেড়েছে চিকিৎসার পরিধি ও রোগীর চাপ। যক্ষ্মার পাশাপাশি এখন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডিসহ নানা শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজশাহীর ১৫০ শয্যার বক্ষব্যাধি হাসপাতালে। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন ২৫০ থেকে ৩০০ রোগী। রাজশাহী বিভাগের বাইরেও রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকার রোগীরা আসেন। অথচ রোগীর চাপ ও সেবার পরিধি বাড়লেও বাড়েনি চিকিৎসকের অনুমোদিত পদ। এখনও ১০টি পদেই চলছে হাসপাতালটি। এর মধ্যে একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ফলে সীমিত চিকিৎসক দিয়েই সামলাতে হচ্ছে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ২৪ ঘণ্টার জরুরি…
নিজস্ব প্রতিবেদক প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে।…
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
জিএসের দাবি, আগে যোগাযোগ ও আবেদন তাঁর; শিবির বলছে, ২০২৪ থেকেই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার পাওয়া নিয়ে এবার সামনে এসেছে কৃতিত্বের বিরোধ। অ্যাম্বুলেন্সটির জন্য সংশ্লিষ্ট দাতার সঙ্গে ছাত্রশিবিরের আগে তিনি যোগাযোগ করেছিলেন এবং রাকসুর পক্ষ থেকে আবেদনও করেছিলেন বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তবে বুধবার অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সেটিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া উপহার হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে রাবি শাখা ছাত্রশিবিরের দাবি, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে তারা ২০২৪ সালের শুরু থেকেই অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ করছিল এবং সংগঠনের পক্ষ থেকে…
ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি, আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে তিনি জালের দেখা পেলেন আরও একবার, মাঝে দলের আরেকটি গোলেও রাখলেন অবদান। ১৯ বছর বয়সী তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়েই দিল স্পেন। সেভিয়ায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৪-১ গোলে বিধ্বস্ত করে ক্রোয়েশিয়াকে। ইয়ামাল বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন দিওন বেলিয়ো। একটু পরই স্বাগতিকদের আবার লিড এনে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। বদলি নেমে শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও পবা থানা এলাকায় মাদকদ্রব্য রাখা ও সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মাদকদ্রব্য রাখার অপরাধে বোয়ালিয়া থানায় গ্রেপ্তার চারজনকে দুই মাস করে এবং সাইকেল চুরির অপরাধে পবা থানায় গ্রেপ্তার একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—ষষ্ঠীতলা (নিউ মার্কেট) এলাকার তাপসের ছেলে শ্রী চন্দন (২৮), সোনাদিঘীর মোড় এলাকার বাপ্পি হালদারের ছেলে গোবিন্দ (২৩), নওগাঁর মান্দা থানার ঠাকুরমান্দা গ্রামের…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনুমানিক ১ কোটি ৩৫ লাখ থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বাহিনীটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অপারেশন দল ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি…
হড়গ্রাম ইউপিতে প্রশাসনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ, আদালতে রিট দায়িত্ব গ্রহণের আগেই পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ অ্যাডভোকেট জয়নাল আবেদিন জুয়েলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোট গ্রহণের ঘটনায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ নেই। এ ছাড়া আইনে নির্ধারিত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা অযোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অনাস্থা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জয়নাল আবেদিন জুয়েল। তিনি তাঁর বিরুদ্ধে নেওয়া অনাস্থা কার্যক্রম বাতিল করে ইউনিয়ন পরিষদ আইন অনুসরণ করে…
রাজশাহী মহানগরের তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রাহিদুল ইসলাম (৩০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুরডাঙ্গা এলাকার মাইনুল ইসলামের ছেলে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে রাহিদুল তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন। চুরির সময় বাসার মালিকের স্ত্রী বাড়িতে ফিরে তাকে দেখতে পান। তিনি চিৎকার দিলে…

