Author: TMTV Desk

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে তল্লাশি ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’—নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ল্যাপটপটির অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে না পারায় অভিযান চালিয়েও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে রাজশাহী রেলওয়ে পুলিশ, আরএমপি, ডিবি, র‌্যাব ও ট্যুরিস্ট পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ক্রিল ল্যান্ডার জানান, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে…

Read More

ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে বিক্ষোভ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ নেতারা রাস্তায় বসে প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে বলেন, সংসদ সদস্যদের সঙ্গে এ ধরনের আচরণ নজিরবিহীন। কংগ্রেসের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা দিয়ে বাসে তোলে। পরে দলীয় কর্মীরা একটি বাসের টায়ার ফুটো করে দেন। এর…

Read More

মেসির বিদায়ে রোনালদো, ‘তুমি এমন এক ইতিহাস গড়েছ’ আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের অধ্যায় শেষ করেছেন লিওনেল মেসি। একদিন না পেরোতেই তিনি নীল-সাদা জার্সিকে মিস করতে শুরু করেছেন। এদিকে, তার দুই বছর আগে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হওয়া চিরপ্রতিদ্বন্দ্বী ‍ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচের বিভেদের বিষয়টি সম্প্রতি তুমুল আলোচনায়। যার জেরে তিনি জাতীয় দলের ক্যাম্পও ছেড়ে যান। এরই মাঝে নিজের প্রতিদ্বন্দ্বী মহাতারকার অবসরের সিদ্ধান্তে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। মেসি অবশ্য আগস্টের শেষদিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চেয়েছিল ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলে যেন স্বদেশি ভক্তদের সামনে বিদায় নেন এলএমটেন। সে পরিকল্পনায় গতকাল (বুধবার) বুয়েন্স…

Read More

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর (২০২৬) যৌথভাবে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন গবেষক-বিজ্ঞানী। বিজয়ী বিজ্ঞানীরা হলেন—যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও জর্জ নাগেল। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের বিশ্বখ্যাত ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আনুষ্ঠানিকভাবে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নোবেল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল (light-gated ion channels) এবং অপটোজেনেটিক্স (optogenetics) সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এ নোবেল দেওয়া হলো। তাঁদের চিকিৎসাবিজ্ঞাননির্ভর এই গবেষণা জীবদেহের সুনির্দিষ্ট কোষ, বিশেষ…

Read More

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন ও শিক্ষক দিবসকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে ১৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব গাছ লাগানো হয়। এর মধ্যে আলী রাইহান ভবনের পেছনের অংশে অধিকাংশ বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি এবং শিক্ষক দিবসকে তাৎপর্যপূর্ণ করতে ১৫০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে…

Read More

পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর ও নগরগুলোতে প্রতিনিয়ত মানুষের বসতি বাড়ছে। রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। অন্যান্য শহরেও স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি মানুষের বসবাস। এমন বাস্তবতায় সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।…

Read More

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হলে ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেন জিয়া হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সীমান্ত। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, ‘যে অপরাধ করে, তার কোনো পরিচয়…

Read More

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নে জরুরি সাধারণ সভা ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা পাওনা পরিশোধ, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং জরুরি সাধারণ সভা আহ্বানের দাবি জানিয়েছেন চাঁদা প্রদানকারী নিয়মিত সদস্যরা। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং ইউনিয়নের ছয় কাঠা জমির ওপর নির্মিত দুইতলা হোটেল গোল্ডেন স্টারসহ সংগঠনের সম্পদের হিসাব ও মালিকানা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা। সোমবার (৫ অক্টোবর) রাজশাহীর নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইউনিয়নের সাধারণ…

Read More

সিরাজ শিকদারের ভাই’ পরিচয়ে ফোন, হুমকির অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষককে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ সদস্য এবং প্রয়াত চরমপন্থি নেতা সিরাজ শিকদারের ভাই পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অপরিচিত নম্বর থেকে কয়েক দফা ফোন করে টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে দেওয়া হয় হুমকি। এ ঘটনায় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন জিডি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। হুমকি ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া শিক্ষকেরা হলেন—সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল,…

Read More