নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের…
Author: TMTV Desk
সার নিতে ডিলারের দোকানে গিয়ে হয়রান কৃষক রাজশাহীতে আমনের ভরা মৌসুমে সার পেতে এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে ছুটছেন কৃষকেরা। কোথাও বিক্রয়কেন্দ্র বন্ধ, কোথাও মিলছে না প্রয়োজনীয় সার। রোববার পবা উপজেলার আলীমগঞ্জে এক ডিলারের বিক্রয়কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সার না পেয়ে ফিরে যেতে দেখা গেছে কয়েকজন কৃষককে। এদিকে সার নিয়ে অনিয়মের অভিযোগ ও আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় রাজশাহীর কৃষক প্রতিবেদনের পর বদলি হয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার (২৩ আগস্ট) সকালে আলীমগঞ্জ এলাকার বিসিআইসির সার ডিলার আবদুল গাফফারের ‘মেসার্স মুনলাইট কৃষি বিতান’ বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, দোকানটি বন্ধ। অপেক্ষমাণ কৃষকেরা ডিলারকে ফোন করলে…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে…
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) বিএমডিএর রাজশাহী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। সভাপতির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকই এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএমডিএর প্রতিটি প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। মাঠপর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কৃষকের কাছে সেবা…
রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলায় ব্যবহৃত বঁটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুন্না মেহেরচন্ডী উত্তরপাড়ার মৃত আবদুর রহিমের ছেলে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেশার টাকার জন্য মুন্না তাঁর মা মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) এবং ছোট ভাই মৃদুলকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে…
বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। তবে স্বাধীনতা ভোগের পাশাপাশি সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন তথ্যমন্ত্রী। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্মৃতিসৌধে যাওয়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর গণমাধ্যমবান্ধব…
পদ্মার বুকে জেগে ওঠা মিডলচরে বাড়ছে পর্যটকের ভিড় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে ‘রাজশাহীর মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পেয়েছে পদ্মার বুকে জেগে ওঠা মিডলচর। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর আনাগোনা। তবে পর্যটকের এই বাড়তি চাপ আনন্দের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, কৃষিজমি ও গবাদিপশুর ক্ষতি এবং ড্রোন ক্যামেরার অবাধ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পদ্মা নদীর বুকে জেগে ওঠা এই চরে ছুটির দিনসহ বিভিন্ন সময়ে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন। স্থানীয়দের অভিযোগ, অপরিচিত দর্শনার্থীদের কেউ কেউ অনুমতি ছাড়াই বাড়ির ভেতরে ঢুকে পড়ছেন। এতে নারী…
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর স্মারক হিসেবে পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আরএমপির শুভ সূচনা…
গবেষণাপত্র প্রকাশের প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে জার্নাল সাবমিশন, রিভিউ ও প্রকাশনায় পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। একই সঙ্গে জার্নালে যুক্ত হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) নম্বর। নতুন এ ব্যবস্থার ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা অনলাইনে গবেষণাপত্র জমা দিতে পারবেন। একই প্ল্যাটফর্মে গবেষণাপত্রের রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রকাশিত পেপারের জন্য DOI নম্বর দেওয়া হবে। রুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত Journal of Engineering and Applied Science (JEAS)-এর জন্য তৈরি করা হয়েছে অটোমেশনভিত্তিক নতুন ওয়েবসাইট। এর মাধ্যমে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনেই গবেষণাপত্র জমা,…
মা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার উদ্যোগ সুস্থ শিশুর বেড়ে ওঠা ও কৈশোরে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে রাজশাহীতে মা ও কিশোরীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ১০টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন। শনিবার (২১ আগস্ট) সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ বুট ক্যাম্পের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন অংশ নেন। তাঁদের মধ্যে ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক…

