রাষ্ট্রপতি নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আজ সময় পার হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর আর কোনো সুযোগ থাকবে না। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্তভাবে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে ৯ জানুয়ারি ‘সি’ এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন করা যাবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জানা গেছে, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।…
সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে ৯০ দিনের মধ্যে বিচার শেষ এবং ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন বক্তারা। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু। মানববন্ধনে বক্তব্য দেন…
ডিলারের দোকানে ‘সার নেই’, খুচরা বাজারে চড়া দাম সরকারি হিসাবে সারের বরাদ্দ আছে, মনিটরিং কমিটির ভাষ্যেও সংকট নেই—কিন্তু মাঠে গিয়ে চিত্র মিলছে উল্টো। অনুমোদিত ডিলারের দোকানে কৃষি কার্ড হাতে সার চাইলে শুনতে হচ্ছে ‘মজুত নেই’; অথচ পাশের খুচরা দোকানে একই সার মিলছে বাড়তি দামে। ১ হাজার ৩৫০ টাকার টিএসপির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়, ১ হাজার ৫০ টাকার ডিএপি উঠছে ১ হাজার ৮০০-১ হাজার ৯০০ টাকায়। আমনের ভরা মৌসুমে সরকারি ভর্তুকির সার তাহলে যাচ্ছে কোথায়? বরাদ্দ থেকে কৃষকের হাত পর্যন্ত আসার পথেই কি গড়ে উঠেছে অদৃশ্য সিন্ডিকেট? রাজশাহীর পবা, তানোর, মোহনপুর ও গোদাগাড়ীর মাঠ ঘুরে…
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় যেন শুধু একটি ম্যাচের ফল নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড় এক আত্মসমালোচনার দরজা খুলে দিয়েছে। ডারউইনে ৯ উইকেটের দাপুটে জয়ের পর দেশটির সংবাদমাধ্যম, সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষকদের তীব্র প্রতিক্রিয়ায় উঠে এসেছে অস্ট্রেলিয়ার দল নির্বাচন, পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একের পর এক প্রশ্ন। কেউ বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের অন্যতম বড় অঘটন বলছেন, কেউ আবার ঘরের মাঠে এটিকে সবচেয়ে লজ্জাজনক পরাজয়গুলোর একটি হিসেবে দেখছেন। বিপরীতে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও দলীয় পরিকল্পনার প্রশংসায় সরব অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার সেভেন নিউজ বাংলাদেশের জয়কে ঐতিহাসিক হিসেবে তুলে ধরেছে। অস্ট্রেলীয় ধারাভাষ্যকার টিম লেনের মন্তব্য উদ্ধৃত…
হর্ন-অটোরিকশায় অতিষ্ঠ নগরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ অসংখ্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ঘিরে নগরীর লক্ষ্মীপুর মোড়। প্রতিদিন চিকিৎসা নিতে এখানে আসেন হাজারো রোগী ও স্বজন। অথচ রোগীদের জন্য অপেক্ষাকৃত শান্ত ও নিরিবিলি পরিবেশ থাকার কথা থাকলেও এই এলাকাতেই শব্দদূষণের মাত্রা উঠেছে ১০২ দশমিক ৬ ডেসিবেলে। অনুমোদিত সীমার তুলনায় ভয়াবহ মাত্রার এই শব্দদূষণ অসুস্থ মানুষ, বয়স্ক ও শিশুদের জন্য তৈরি করছে বাড়তি স্বাস্থ্যঝুঁকি। একই সঙ্গে হর্ন-অটোরিকশায় অতিষ্ঠ জনজীবন। নগরায়ন ও যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে রাজশাহী নগরীতে শব্দদূষণও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। নগরীর ব্যস্ততম দুই এলাকা রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে শব্দমাত্রা পরিমাপ করে সর্বোচ্চ গড় ১০০ ডেসিবেলের বেশি পাওয়া গেছে। এর মধ্যে রেলগেটে…
রাজশাহীর মাছ এবার কার্গো বিমানে সরাসরি বিদেশের বাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণ করে মাছ রপ্তানির উপযোগী করার পরিকল্পনার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলা গেলে রাজশাহীর চাষিরা মাছ রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মৎস্য খাতে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে।…
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। দলগত পারফরম্যান্সে প্রথমবারের মতো সেখানে টেস্ট জিততে আর কিছু সময়ের অপেক্ষা। নাজমুল হোসেন শান্ত’র দল স্বাগতিকদের দেওয়া ৫৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে আটকে রাখার পথে দারুণ ঘূর্ণিতে ফাইফার তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১৪ বছর পর প্রথম কোনো স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করলেন। এর আগে ২০১২ সালে সর্বশেষ সফরকারী স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন সাবেক শ্রীলঙ্কান তারকা রঙ্গনা হেরাথ (৯৫/৫)। এ ছাড়া অস্ট্রেলিয়ায় সর্বশেষ ২০১৯ সালে ৫ উইকেট নেওয়া স্পিনার ভারতের কুলদীপ যাদব (দ্বিতীয় ইনিংস)। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম…
অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মাঝে পোনা বিতরণ ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারী সমাজকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে…
সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগে ফেললে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব বলেন, রাজশাহী বিভাগে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো…

