বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিএসই অ্যাপ্লায়েড কম্পিউটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে LaunchPad AI Hackathon 2026। গত ২০ আগস্ট দিনব্যাপী এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় মোট ৯৩টি দল অংশ নেয়। এর মধ্যে এআই হ্যাকাথন বিভাগে ৭৪টি দল এবং গবেষণা হ্যাকাথন বিভাগে ১৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও প্রকল্পের মান বিবেচনায় দুটি বিভাগে মোট ৮টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এআই হ্যাকাথনে সেরা ৪ দল: এআই হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Algonox।…
Author: TMTV Desk
জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি মানুষের জীবন, স্বাস্থ্য, জীবিকা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে পানি সংকট, কৃষিতে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশগত অবক্ষয় ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় পানি ও পরিবেশ সংরক্ষণ, মানুষের অধিকার রক্ষা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশবাদী সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় মুক্ত আলোচনায় এসব কথা বলেন সাংবাদিকরা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে ‘এনগেজ’…
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৩৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও চারজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, মার্জিনা রায়হান, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ। শুনানিতে এ মামলায়…
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান সংসদ ভবনের এলডি হল চত্বরে একটি নিম ও একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। চারা রোপণের মাধ্যমে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বৃক্ষরোপণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক…
গণশুনানিতে মানুষের কথা শুনছেন ডিসি, মিলছে তাৎক্ষণিক সহায়তা ‘জনসেবার জন্য প্রশাসন’—এই প্রত্যয় সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের নানা সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গণশুনানিতে সরাসরি মানুষের কথা শুনছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। প্রয়োজন অনুযায়ী দেওয়া হচ্ছে তাৎক্ষণিক সহযোগিতা ও সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত গণশুনানিতে জমিজমা-সংক্রান্ত বিরোধ, চিকিৎসা ব্যয় ও চিকিৎসা সহায়তা, শিক্ষাভাতা, বসতঘর মেরামতসহ বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন এবং…
প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পর প্রথমবারের মতো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) স্বীকৃতি পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগ। আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ডের সুপারিশের পর প্রতিষ্ঠানটির ২৬তম নির্বাহী পরিষদ রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রমকে পাঁচ বছরের জন্য শর্তহীন অ্যাক্রেডিটেশন দিয়েছে। এ স্বীকৃতি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। গত ১৫ জুলাই আইএবির পক্ষ থেকে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রম আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ড নির্ধারিত প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। এর পরিপ্রেক্ষিতে বোর্ড সর্বসম্মতিক্রমে অ্যাক্রেডিটেশনের সুপারিশ করে এবং আইএবির ২৬তম নির্বাহী পরিষদ তা অনুমোদন দেয়। রুয়েটের স্থাপত্য বিভাগ ২০১৩…
বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার শিশুদের পুলিশের কাছে আসার পর ভয় দেখিয়ে নয়, বরং আস্থার পরিবেশ তৈরি করে তাদের কথা শোনা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করতে পারলে তারা নির্ভয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে—এতে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৯ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে পুলিশ কর্মকর্তাদের জন্য আয়োজিত মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে এসব বিষয় উঠে আসে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে বিশেষভাবে শিশুদের সঙ্গে…
আবুল কালাম আজাদ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িসহ বিভিন্ন খাদ্যপণ্যে জেলি ও…
রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ‘রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা। নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফাকে আহ্বায়ক এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেনকে। কমিটির সদস্যরা…
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে কুইন্সল্যান্ডের ম্যাকেই শহরে। এই ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে অভিষেক হতে যাওয়া শহরটির গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী ২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক লড়াই। ম্যাচটি শুরু হতে এখনো চার দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, শনিবারের প্রথম দিনের সাধারণ টিকিট এবং কর্পোরেট প্যাকেজসহ সব টিকিট আগেই শেষ হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে…

