
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর থানার সামনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম।

দুর্গাপুর পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ডেঙ্গু জ্বরের ঝুঁকি, এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরে এ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।


