Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

টানা সাত মাসের সংঘাত ও উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরোক্ষ কূটনৈতিক আলোচনায় ফিরেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার দুই দেশের কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের দেওয়া সাত দিনের একটি প্রস্তাব, যাতে নির্দিষ্ট শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আলোচনা সম্পর্কে অবহিত কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের নতুন প্রস্তাবের সংশোধিত সংস্করণকে ভিত্তি করেই পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তেহরান প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠায়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা…

Read More

কেপটাউনে অনুষ্ঠান করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া ১৪ দলের এই বিশ্বকাপের সূচি প্রকাশের অপেক্ষা শেষ হতে পারে আগামী ১ অক্টোবর। প্রায় এক বছর পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক সাংবাদিক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছেন, ১ অক্টোবর কেপটাউনে অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের সূচি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের কাটঅফের পর বিশ্বকাপের ১০টি দলও নিশ্চিত হয়ে যাবে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে। ২০২৭ বিশ্বকাপ আগামী ৪…

Read More

সিলিকন ভ্যালির বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে আয়োজিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠকে তিনি এ তথ্য জানান। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।  ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে। তিনি…

Read More

সামাজিক মাধ্যমে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মানের আহত অবস্থার ছবি দেখে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ; অন্যদিকে সাদিয়া আয়মানের মাথাজুড়ে সাদা ব্যান্ডেজ। তবে বাস্তবে কোনো দুর্ঘটনা বা মারামারির ঘটনা নয়—নতুন একটি নাটকের চরিত্রের প্রয়োজনে এমন লুকে দেখা গেছে তাদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে দেখা যায়, ইরফান সাজ্জাদের ডান হাত ভাঙা অবস্থায় আর্ম স্লিং দিয়ে গলায় ঝোলানো। কপালেও রয়েছে ব্যান্ডেজ। মুখে দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন। তার পাশে দাঁড়িয়ে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়েও পেঁচানো সাদা ব্যান্ডেজ। ছবিটি দেখে প্রথমে অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পরই ছবির নেপথ্যের…

Read More

নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চলের জন্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে অন্যান্য কোম্পানি ও দেশের নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হচ্ছে। নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চলের জন্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণের ওপর নতুন শুল্ক কাঠামো কার্যকর হয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির (বিআইএস) ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে শূন্য শুল্ক সুবিধার আওতাভুক্ত পণ্য ও দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়।…

Read More

অপরিচ্ছন্ন ক্যাম্পাস, বেহাল ড্রেনেজ ও জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজননের আশঙ্কা। মূল ভবন ও প্রবেশপথ পরিচ্ছন্ন থাকলেও পেছনের অংশ, পুরোনো ভবনের আশপাশ, সিঁড়ির নিচ, ক্যান্টিন, আবাসিক এলাকা ও পরিত্যক্ত জায়গায় নজরদারির ঘাটতি দেখা যাচ্ছে। শিক্ষার্থী-অভিভাবকদের দাবি, নিয়মিত পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ, পানি জমে থাকা এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল তৈরি হচ্ছে। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে স্কুল-কলেজের ছাদ, মাঠ, ড্রেন, পরিত্যক্ত স্থান ও আশপাশের এলাকায় জমে থাকা অল্প পানিও এই ঝুঁকি বাড়াচ্ছে। সরকারি নির্দেশনা ও বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ থাকলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা,…

Read More

দেশে হৃদরোগের ভয়াবহ বিস্তার হলেও চিকিৎসা অবকাঠামো ও বিশেষজ্ঞ জনবলের সংকট কাটছে না। অধিকাংশ সরকারি মেডিকেল কলেজে প্রয়োজনীয় সংখ্যক হৃদরোগ বিশেষজ্ঞ নেই; কোথাও ক্যাথল্যাব থাকলেও তা অচল, আবার কোথাও যন্ত্র সচল থাকলেও দক্ষ জনবলের অভাবে পূর্ণ সক্ষমতায় সেবা দেওয়া যাচ্ছে না। দেশে প্রতিদিন গড়ে ৫৬২ থেকে ৭৭৭ জন মানুষ হৃদরোগে মারা যাচ্ছেন। একই সময়ে নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ২ হাজার ৭২০ জন। বর্তমানে দেশে কোনো না কোনো ধরনের হৃদরোগে ভুগছেন আনুমানিক ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১৯০ জন। বিপুলসংখ্যক রোগীর বিপরীতে চিকিৎসা সক্ষমতার ঘাটতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড…

Read More

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস দাবি করেছেন, ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা আরও বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া। সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে আরও সতর্ক ও আগাম প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইইউর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কালাস। তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। কালাস বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউরোপীয় সমাজে বিভাজন তৈরি এবং ইউক্রেনকে সহযোগিতা থেকে ইউরোপীয় দেশগুলোকে বিরত রাখার উদ্দেশ্যে রাশিয়া আরও নাশকতামূলক কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, এসব হুমকি মোকাবিলায় ইউরোপকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। কোনো…

Read More

ঢাকার সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখায় কর্মরত পুলিশ সদস্য মো. রেজাউল করিমের কাছ থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে আদালত।রাজধানীর সূত্রাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য মো. রেজাউল করিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জী আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শাহজালাল মুন্সি রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, উদ্ধার…

Read More

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংশোধনের নামে নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনাকে ‘জাতির সঙ্গে তামাশা’ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। রাশেদ প্রধানের দাবি, সংবিধান সংস্কারের জন্য ইতোমধ্যে গণভোট হয়ে গেছে এবং জনগণ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তাই নতুন করে গণভোট আয়োজনের উদ্যোগের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। রাশেদ প্রধান বলেন, সংবিধান ‘সংস্কারের’ দাবি ছিল, নিছক ‘সংশোধনের’ নয়। তার অভিযোগ, সংবিধান সংশোধনের কথা বলে নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনা ‘স্বৈরতন্ত্রের আলামত’। বিএনপি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে জাগপা মুখপাত্র বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের…

Read More