Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে রয়েছে বড় ধরনের পার্থক্য। কোথাও পূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি দীর্ঘ হয়েছে। ফলে এবার দুর্গাপূজায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সরকার দেশের মানুষকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা করলে জনগণ রাজপথে তার জবাব দেবে। একই সঙ্গে তিনি সরকারকে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’ তিনি আরও বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার…

Read More

ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান ও দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কাসুরের লাধার গ্রামের তিন বাসিন্দা সীমান্তের একটি পিলারের কয়েক ধাপ এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুইজন নিহত এবং অপর একজন আহত হন। নিহত দুজনের নাম আজমত রাসুল ও মোহসিন জাট্ট বলে জানিয়েছে পাকিস্তানি সূত্র। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, তিনজনই নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন এবং তারা সীমান্তের…

Read More

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী লরিবহর যমুনা সেতু পার হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ নিরাপত্তাবেষ্টিত তিনটি লরির বহরটি যমুনা সেতু অতিক্রম করে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে লরিবহরটি রওনা হয়। রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানির এই চালান প্রথম ইউনিটের জন্য ব্যবহার করা হবে। ইউরেনিয়াম পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিবহন নির্বিঘ্ন রাখতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত মহাসড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রাপথে লরিবহরের চলাচল নির্বিঘ্ন…

Read More

সৃজিত মুখার্জির পরিচালনায় আসন্ন দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটিতে আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এর আগে ‘রক্তবীজ’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এবার নতুন সিনেমায় দুজনকেই দেখা যাবে তরুণ বিপ্লবীর চরিত্রে। বিপ্লবী চরিত্র মানেই সাহস, দৃঢ়তা আর ভয়কে জয় করে এগিয়ে চলা। তবে সিনেমাটির প্রচারে এসে নিজের জীবনের এমন এক ভয় নিয়ে কথা বলেছেন মিমি চক্রবর্তী, যা এতদিন অনেকটাই নিজের মধ্যে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে মিমি জানান, অভিনয়জীবনে বহু বছর পার করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগের রাতে তার ঠিকমতো ঘুম হয় না। নতুন কাজ শুরুর আগে এক ধরনের…

Read More

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি প্রোডাক্ট বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম: সার্ভিস এক্সপার্ট বিভাগ: আইটি প্রোডাক্ট লোকবল নিয়োগ: ২৫ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা: আইটি পণ্য (ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, প্রিন্টার, স্পিকার ইত্যাদি) সার্ভিসিং বা মেরামতের কাজে দক্ষ। মাদারবোর্ড, টাচ এলসিডি (LCD) এবং ডিসপ্লে মেরামতের বিষয়ে জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর চাকরির…

Read More

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলীয় পদ থেকেও পদত্যাগ করতে বলা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি এবং সংসদ সদস্য—দুই পদ থেকেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির একজন নীতিনির্ধারক জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি। এর আগে রাজধানীর মিরপুরে…

Read More

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই দফা প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে গেছেন ক্রিস্টা গেইল পাইক। পরে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় টেনেসিতে এ বছরের বাকি মৃত্যুদণ্ড কার্যক্রম স্থগিত করে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর বিল লি। বুধবার (৩০ সেপ্টেম্বর) ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউটে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে সহপাঠী ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তার বয়স ৫০ বছর। টেনেসিতে ২০০ বছরেরও বেশি সময় পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা হওয়ার কথা ছিল এটি। তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা…

Read More

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ভিন্নভাবে দেখা গেছে। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে মনোলগ দেওয়ার পরিবর্তে সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে দর্শকদের সঙ্গে কথা বলেন অমিতাভ বচ্চন। কিন্তু সাম্প্রতিক পর্বে তাকে দ্রুত নির্ধারিত আসনে বসে পড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসে উপস্থিত দর্শকদেরও। পরে নিজের অবস্থার কারণ নিজেই জানান অমিতাভ। হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে…

Read More

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ‘ভারতীয় আধিপত্য’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি বলেছেন, প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় হস্তক্ষেপ বা দাবিদারত্ব বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র—এ বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। ভারতের হাইকমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় বিপ্লবী…

Read More