টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে বৃহস্পতিবারও নির্ধারিত নতুন দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে। বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন…
Author: TMTV Desk
তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে ১১১ রানের লক্ষ্য দিয়েও পাকিস্তানকে আটকে রাখা গেল না। ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর হারে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিনে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। বৃষ্টির আশঙ্কা না থাকলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সময়ের ঘাটতি পুষিয়ে নিতে দুই ইনিংসই কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৫ রানেই চার উইকেট হারায় তারা।…
ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জেনিফার উইঙ্গেট। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে। সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে নতুন করে ভালোবাসার সম্পর্কের পূর্ণতা পেল জেনিফারের জীবনে। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর উইলিয়ামের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। জানা যায়, ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রথম পরিচয়। তবে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় অনেক পরে। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন। এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে…
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার চিন্তাভাবনাও সরকারের নেই। তিনি বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।…
আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী দাবি করা হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার বলছে, এসব হামলায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বিমান হামলার তথ্য জানায়। মন্ত্রণালয়ের দাবি, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এতে ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। এর আগে বুধবার…
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং বাংলাদেশি ইলিশ ভারতে রপ্তানির পর পুনঃরপ্তানির অভিযোগের প্রেক্ষাপটে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এর…
তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী,…
নিরাপত্তাহীনতা ও সংঘাত অব্যাহত থাকায় ইয়েমেনে গত এক সপ্তাহে নতুন করে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চলে সংঘাতের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইওএম জানায়, জুনে পশ্চিম উপকূলে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনের আটটি প্রদেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন বা ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহেই ঘরছাড়া হয়েছেন ১৫ হাজার ৮৭০ জন। এই সংখ্যা মোট বাস্তুচ্যুত মানুষের ১২ শতাংশেরও বেশি। ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘প্রতি সপ্তাহেই…
দলের সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ উপ-কমিটির প্রধান করা হয়েছে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। এর মধ্য দিয়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নতুন দায়িত্ব পেলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন। এ…
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে তাঁর শয়নকক্ষের পাশের বারান্দায়ও ঘুমাতে হতো বলে আদালতকে জানিয়েছে পুলিশ। দুই দফায় মোট আট দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এ কথা জানান। দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে সোমবার গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদনও নাকচ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে বলেন, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানিয়েছেন, মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ তাঁর…

