Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়। বন্দরের প্রবেশমুখে পৌঁছানোর পর সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়। পরে জাহাজটি বন্দরে ভেড়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে। আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে ‘কারাত-২০২৬’ মহড়া।…

Read More

রাজধানীর উত্তরা সংলগ্ন তুরাগের বাউনিয়া কালীবাড়ী সড়ক এখন মরণফাঁদ। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, শুকনো মৌসুমে ধুলো আর খানাখন্দে ভরা রাস্তাটি ৫২ নং ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মানুষের দীর্ঘদিনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, বাউনিয়া কালীবাড়ী হয়ে ক্যান্টনমেন্ট ইউসিভি চত্বর মিরপুর সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘ এক যুগ এক যুগেও এই সড়কটিতে কোন উন্নয়নের ছোঁয়া মিলেনি। পিচ এবং আর সি সি ঢালাই উঠে গিয়ে ইট এবং রড বের হয়ে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা উল্টে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, এই রাস্তা দিয়ে আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যায়। একটা রোগী…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে সরকারি গাছ। গ্রামীণ সড়কের পাশের গাছের পর এবার পদ্মা-বড়াল নদীর তীর রক্ষা বাঁধের গাছও রেহাই পাচ্ছে না। সংঘবদ্ধ চক্রটি চেইনসো দিয়ে কয়েক মিনিটেই বড় গাছ কেটে মিনি ট্রাক ও ভ্যানে করে নিয়ে যাচ্ছে। পরে এসব গাছ পৌঁছে যাচ্ছে এলাকার বিভিন্ন অবৈধ করাতকলে। গত দুই বছরে অন্তত পাঁচ হাজার গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। অথচ গাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত কোনো দপ্তর থানায় অভিযোগ করেনি। বন বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মধ্যে চলছে দায় এড়ানোর চেষ্টা। এর মধ্যেই উপজেলা বন…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। রাজশাহী শিক্ষাবোর্ডেও ফলাফলের বিপর্যয় দেখা গেছে, পাশের হার মাত্র ৪৫.৬ শতাংশ। তবে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিবারের মত এবছরও কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৬ জনই জিপিএ-৫ পেয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের…

Read More

‎ ‎স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম ‎ ‎রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কেশরহাট উচ্চ বিদ্যালয়। ১৯৬৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। ‎ ‎বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সমন্বয়ে পরিচালিত এ সহশিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত। বিদ্যালয়ের প্রাপ্ত তথ্যমতে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৪ শতাংশ। এ ছাড়া বিভিন্ন শ্রেণির পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সাফল্য বিদ্যালয়ের অর্জনকে আরও সমৃদ্ধ করেছে।…

Read More

রাজশাহী প্রতিনিধি: রাকিবুল ইসলাম ‎ ‎‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৈঠকের আয়োজন করা হয়। ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামান বৈঠকটির আয়োজন করেন। ‎ ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির। তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ মারাত্মক সামাজিক ব্যাধি। এসব অপরাধ ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এগুলো প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের…

Read More

এক বছরে পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ পয়েন্ট | জিপিএ-৫ কমেছে ২৯ হাজারের বেশি নিজস্ব প্রতিবেদক  ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে, কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজারের বেশি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে উঠে এসেছে এ চিত্র। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রের মাধ্যমে ফল জানা যাচ্ছে। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল…

Read More

পূজার আমেজ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখলেও প্রেক্ষাগৃহে অব্যাহত রয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’-এর জয়জয়কার। সত্য ঘটনা অবলম্বনে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি দেখতে সিনেমা হলগুলোতে এখনও ভিড় জমাচ্ছেন সব বয়সী দর্শক। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স চত্বরে হাজির হয়ে সিনেমাটির গল্প ও সার্বিক সাফল্য নিয়ে কথা বলেন ছবির পরিচালক মুনতাসির আকিব ও চিত্রনায়িকা আজিজুন মীম। সিনেপ্লেক্সের সামনে গণমাধ্যমের সাথে আলাপকালে পরিচালক মুনতাসির আকিব বলেন, “‘সেকালের গল্প, একালের সিনেমা’—এই ভাবনা থেকেই আমরা বর্তমান প্রজন্মের কাছে চিঠির যুগের সেই নিখাদ অনুভূতিগুলো তুলে ধরতে চেয়েছি। রাজশাহীর স্থানীয় দর্শকদের এমন অভূতপূর্ব সাড়া এবং সিনেমাটি ৩য় সপ্তাহেও…

Read More

স্বাস্থ্যকেন্দ্র আছে, সেবা নেই মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ভেঙে পড়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। নিয়মিত খোলা হয় না এসব কেন্দ্র। কখনো খোলা থাকলেও অনুপস্থিত থাকেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছয় মাস ধরে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ। কর্মস্থলে অনুপস্থিতি, কর্তৃপক্ষের অবহেলা ও জনবল সংকটে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। বাধ্য হয়ে সামান্য অসুস্থতায়ও তাঁদের নির্ভর করতে হচ্ছে গ্রাম্য চিকিৎসক ও ওষুধের দোকানের ওপর। শারীরিক অবস্থার অবনতি হলে ছুটতে হচ্ছে দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা, স্বাভাবিক প্রসব,…

Read More