রাজশাহী স্টাফ রিপোর্টার: :রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে স্বাধীনতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সকাল থেকে প্রায় ২ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় মানুষ চক্ষুসেবা নিতে উপস্থিত হন। ক্যাম্পেইনে ১ হাজার ৭৭০ জন রোগীকে চোখের ড্রপসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ২০২৬ কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৭ টা থেকে ১২.৩০ মি পর্যন্ত এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কেশরহাট পৌরসভা স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ…
Author: TMTV Desk
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে একদল লোক তাঁর বাসার সামনে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করেছেন তিনি। এতে বাসার সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে গেছে। জি এম কাদেরের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন স্লোগান দেন এবং বাসার সামনে হইচই করেন। বাসার প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাসার বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়। তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা তাঁকে ‘ভারত ও আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করেন। পরে…
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে টাইগাররা। হাতে রয়েছে আরও চার উইকেট। চতুর্থ দিনের খেলা শুরু করবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন, আর মিরাজ শুরু করবেন শূন্য থেকে। এদিকে ডারবানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলাও রয়েছে আজ। ক্রিকেটের পাশাপাশি ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা। একনজরে দেখে নেওয়া যাক আজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচারিত খেলাসূচি। ক্রিকেট আবুধাবি টেস্ট—চতুর্থ দিন ম্যাচ: বাংলাদেশ–আফগানিস্তান সময়: দুপুর ১২টা সরাসরি: টি…
রাজশাহী প্রতিনিধি ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৩০ জনের মধ্যে মোট ২৩ লাখ ৫৩ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নগরের চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, আল আরাফা একাডেমির প্রধান শিক্ষক সাদেক আলী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও মুজিবুল হক মিলন এবং সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভির হোসেন হীরা। কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ ছাড়া…
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার থেকে কুমিল্লায় বাসে ফিরতে সাধারণত ৯ থেকে ১১ ঘণ্টা সময় লাগে। এ পথে অনেক যাত্রী রাতের বাসে যাত্রা করেন, যাতে ভোরে গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) কেন দুপুরে কক্সবাজার থেকে বাসে উঠেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, মধ্যরাতে কুমিল্লায় পৌঁছে বাসা ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরদিনই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার আইকনিক বাস কাউন্টারের কর্মী আবদুল্লাহ জানান, তাজমিন ও তার সঙ্গী রাজু চৌধুরী টিকিট কাটতে এলে তিনি দিনের বেলায় যাত্রা করার বিষয়ে সতর্ক করতে চেয়েছিলেন। তবে যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী টিকিট নিতে পারেন—এ কথা ভেবে তিনি আর কিছু বলেননি। আবদুল্লাহর ভাষ্য,…
নিজস্ব প্রতিবেদক সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার ঘটনা দেখা গেছে। তার ভাষ্য, সংসদ সদস্যের ছেলে ও মেয়ে যেমন সারের ডিলার হয়েছেন, তেমনি এক সংসদ সদস্যের শ্যালিকাও কার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে…
বিনোদন ডেস্ক অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পরও তার প্রতি ক্ষোভ কমেনি অভিনেত্রী তনুশ্রী দত্তের। প্রয়াণের দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নানা পাটেকর ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন ‘আশিক বানায়া আপনে’খ্যাত এই অভিনেত্রী। তার দাবির মধ্যে রয়েছে কালাজাদু প্রয়োগের চেষ্টা এবং খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণের তথ্য পাওয়া যায়নি। নানা পাটেকরের মৃত্যুর পর তাকে নিয়ে সমালোচনা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন তনুশ্রী। ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তির কারণে তার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায়…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন ও রাজনৈতিক আন্দোলন ঘিরে সহিংসতায় গত ৫ জুন থেকে ৪ অক্টোবর পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি (জেকেএইচআরও)। নিহতদের পরিবারের অনেকেই এখনো স্বজনদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি। এ পরিস্থিতিতে বেআইনি আটক, মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। যুক্তরাজ্যে নিবন্ধিত সংগঠনটির ৪৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে ওই সময়ের মধ্যে নিহত ৯০ জনের নাম ও ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরে অঞ্চলটির সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো নিয়ে বৃহত্তর আন্দোলনে…
নিজস্ব প্রতিবেদক এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির এ সিদ্ধান্ত কার্যকর হলে দুই দিন দেশের এলপিজি বিক্রির দোকানগুলো বন্ধ থাকবে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, এলপি গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে। এসব দাবি মেনে নেওয়া না…

