ক্রীড়া ডেস্ক মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের মধ্যে ভবিষ্যতের একজন দুর্দান্ত স্ট্রাইকারের সম্ভাবনা দেখছেন বার্সেলোনা ও স্পেনের তারকা লামিনে ইয়ামাল। মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’তে দেওয়া এক সাক্ষাৎকারে হামজার প্রশংসা করে এমন মন্তব্য করেন তিনি। খবর গোল ডটকমের। হামজাকে নিয়ে ইয়ামাল বলেন, ‘সে অনেক গোল করে এবং দ্রুত মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। একজন দুর্দান্ত স্ট্রাইকার হওয়ার সব গুণই তার মধ্যে আছে। সে দলের হয়ে অনেক গোল করবে।’ তরুণ এই মিশরীয় ফরোয়ার্ডের গোল করার সক্ষমতা ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা ইয়ামালের নজর কেড়েছে। তার বিশ্বাস, ভবিষ্যতে হামজা নিজেকে আরও বড় মঞ্চে প্রতিষ্ঠিত করতে পারবেন।…
Author: TMTV Desk
নিজস্ব প্রতিবেদক ভূমি অফিসে প্রতিদিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ এসেছেন জমির নামজারি করতে, কেউবা পেন্ডিং আবেদনের অগ্রগতি জানতে। সেই ভিড়েই বোরকা পরে সাধারণ এক নারীর বেশে চুপিসারে প্রবেশ করেন এক নারী। পরিচয় জানতে চাইলে নিজেকে সাধারণ সেবাগ্রহীতা হিসেবেই পরিচয় দেন তিনি। কিছুক্ষণ পর জানা যায়, তিনি আর কেউ নন—ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সরকারি ভূমিসেবার বাস্তব চিত্র সরাসরি যাচাই করতে পরিচয় গোপন রেখে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। বোরকার আড়ালে সাধারণ সেবাগ্রহীতার মতো দীর্ঘ সময় সেখানে অবস্থান করে সেবা নিতে আসা মানুষের অভিজ্ঞতা, সুবিধা-অসুবিধা ও অভিযোগ শোনেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিসেবা নিতে…
নিজস্ব প্রতিবেদক হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৮ জন। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। অর্থাৎ হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সর্বশেষ হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮.২২ ডলারে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, নির্দিষ্ট কিছু…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ৫৪ কিলোমিটার সড়কের সাড়ে ৫২ কিলোমিটারের কাজ শেষ। বাকি মাত্র দেড় কিলোমিটারই যেন পুরো সড়কের স্বস্তিকে ম্লান করে দিয়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও ইট ও মাটির স্তূপ, আবার কোথাও জমে আছে পানি-কাদা। বর্ষায় দুর্ভোগ বাড়ে, শুষ্ক মৌসুমে ধুলায় নাকাল হতে হয় পথচারী ও যানবাহন চালকদের। ভূমি অধিগ্রহণ জটিলতায় বছরের পর বছর ধরে পড়ে থাকা চারঘাট ও বাঘা উপজেলা সদরের এই দেড় কিলোমিটার সড়ক এখন ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী থেকে নাটোর ও পাবনা হয়ে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তে যাতায়াতের দূরত্ব কমিয়েছে পুঠিয়া-চারঘাট-বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক। ৫৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৪ কিলোমিটার…
সকালে চাঙা, দুপুরের খাবারের পরই যেন শরীর নিস্তেজ! চোখে ঘুম, কাজে অনীহা, মনোযোগেও ভাটা—প্রতিদিন এমন হলে কারণটা শুধু খাবারের পরের স্বাভাবিক ঝিমুনি নাও হতে পারে। খাবারের ধরন ও পরিমাণের পাশাপাশি ঘুম, পানি পান ও জীবনযাপনের অভ্যাসেও থাকতে পারে এর যোগসূত্র।সকালটা বেশ ভালোই কাটছে। একের পর এক কাজ করেও ক্লান্তি নেই। কিন্তু দুপুরের খাবার খাওয়ার পর পরিস্থিতি যেন বদলে যায়। চোখে ঘুমঘুম ভাব, শরীরে আলস্য, কাজে মনোযোগ কমে আসা—বিকেল গড়ানোর আগেই মনে হয় দিনের সব শক্তি ফুরিয়ে গেছে। এমন অভিজ্ঞতা অনেকেরই। দুপুরের খাবারের পর সাময়িক ঝিমুনি অস্বাভাবিক নয়। তবে প্রতিদিন যদি অতিরিক্ত ঘুম পায়, দীর্ঘ সময় ক্লান্ত লাগে কিংবা এই…
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন তিনি। বয়স ৪৭ পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। তবে এই বয়সে এসে বিয়ে করার তাগিদও আর অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। হলিউড অভিনেতা টম ক্রুজকে পছন্দ করেন রাইমা। তাই মজা করে তাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? জবাবে রাইমা বলেন, তার বোনও এ নিয়ে মজা করেন। তবে সত্যি বলতে, এই বয়সে এসে বিয়ে করার তাগিদ…
২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভিরাট কোহলি। দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। শনিবার (২৬ সেপ্টেম্বর) সম্প্রচারমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, ভারতের হয়ে এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জিততে নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত তিনি। ওয়ানডেতে সর্বোচ্চ ৫৪টি সেঞ্চুরির মালিক কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে বর্তমানে ভারতের হয়ে শুধু ৫০ ওভারের ক্রিকেটেই খেলছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ওয়ানডেতে কোহলির রান ১৪ হাজার ৯৪১। এই ফরম্যাটে তার ওপরে আছেন শুধু ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার…
ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি। একইসঙ্গে সম্ভাব্য শত্রুর জন্য ‘চমক’ প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখারচি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়ায় দেশটির সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি, নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ওপর জোর দেওয়ায় ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতের সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত বলে দাবি করেন তিনি। শেখারচির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র…
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই, হাসিনা আর তারেকের রাজনীতিও একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা আর দলকে পারিবারিক প্রভাবের বলয়ে রাখার সংস্কৃতি একই।’ তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর জমিদারি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে…

