Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহীতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন নতুন রোগী ভর্তি এবং সুস্থ হয়ে ছাড়পত্র নেওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ওঠানামা করছে। তবে এক দিনে ২৯ জনের ভর্তি হওয়ায় রাজশাহী অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সেখানে ১০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে রাজশাহীর ৪৫…

Read More

ভোরে গরু-মহিষ, লাঙল ও জোয়াল কাঁধে নিয়ে মাঠের পথে কৃষকের যাত্রা—গ্রামবাংলার এই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই অতীত। একসময় কাঠের লাঙল, বাঁশের জোয়াল ও মই দিয়ে জমি চাষ করা ছিল কৃষকের নিত্যদিনের কাজ। কিন্তু আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার দ্রুত বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলায় কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী লাঙল-জোয়ালের চাষাবাদ। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ২৪ হাজার ৪০০ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি ১ হাজার ৩১০, দুই ফসলি ১৩ হাজার ৫২০, তিন ফসলি ৮ হাজার ৬৮০, চার ফসলি ৮৫০ এবং পাঁচ ফসলি জমি ৪০ হেক্টর। বছরে একাধিক ফসল উৎপাদনের কারণে মোট ফসলি…

Read More

ইরানের সঙ্গে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে নতুন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তহবিলে যুক্তরাষ্ট্র ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদন অনুযায়ী, তহবিলের লক্ষ্য হবে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মেরামত করা। একই সঙ্গে তেল ও গ্যাস পরিবহনে হরমুজ প্রণালির ওপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর নির্ভরতা কমানো হবে।   যুক্তরাষ্ট্র এই তহবিলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইরাক ও জর্ডানের কাছ থেকেও সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছে। আট দেশ মিলে আরও ৫০০ কোটি ডলার দিলে তহবিলের মোট আকার দাঁড়াবে ১ হাজার কোটি ডলার। প্রস্তাবিত তহবিলটির নাম ‘পার্টনারশিপ ফর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত দুজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান, রেল ও সড়ক যোগাযোগ। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে। জাপানের কিয়োডো ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে ঘরবাড়িতে কাদা ঢুকে পড়া এবং মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ইজু দ্বীপপুঞ্জের ওশিমায় ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে ভূমিধসের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়। ভারি বৃষ্টির কারণে জাপানের পূর্বাঞ্চলের আরও কয়েকটি এলাকায়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর ঐক্যবদ্ধ ও অব্যাহত কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী ও তাঁদের আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে ওআইসির রোহিঙ্গাবিষয়ক কন্টাক্ট গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এসব আহ্বান জানানো হয়। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে ওআইসি কন্টাক্ট গ্রুপও রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে। বাংলাদেশের বক্তব্যে বলা হয়, প্রায় এক দশক ধরে সীমিত…

Read More

নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বাংলামোটরে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি পরীবাগ এলাকায় গিয়ে শেষ হয়। বাংলামোটর মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার এরই মধ্যে কয়েক দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সংকটের বাস্তবতা থাকলেও তা মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যে সরকার পরিবর্তনের দাবিও উঠে আসে। তিনি…

Read More

বিনোদন প্রতিবেদক তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন শ্রুতি হাসান। কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার বড় মেয়ে শ্রুতি চলতি বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রুতি। সেখানেই জানান, মাত্র ১৪ বছর বয়সে তাঁর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) ধরা পড়ে। শ্রুতির ভাষ্য, কৈশোর থেকেই পিসিওএসের কারণে ভবিষ্যতে স্বাভাবিকভাবে মা হতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। দীর্ঘদিন তাঁকে বলা হয়েছিল, এই শারীরিক অবস্থার কারণে স্বাভাবিকভাবে সন্তান ধারণে জটিলতা তৈরি হতে পারে। একপর্যায়ে শ্রুতি এমনও ধরে…

Read More

নারীদের নিরাপত্তা আরও জোরদারের আহ্বান অভিনেত্রীর বিনোদন প্রতিবেদক নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’ তিশার মতে, দেশের বিভিন্ন জায়গায় এখনো নিরাপত্তার ঘাটতি রয়েছে। সাধারণ মানুষকে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা তাঁদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতিকে অন্যায্য বলেও মনে হয়। একই সঙ্গে ন্যায়বিচার না পাওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।…

Read More

ঋতু পরিবর্তনের সময়ে হাঁচি, সর্দি, কাশি কিংবা হালকা জ্বরে আক্রান্ত হন অনেকে। সাধারণ ঠান্ডা বা ভাইরাসজনিত সংক্রমণ ভেবে এসব উপসর্গ অনেক সময় গুরুত্ব দিয়ে দেখা হয় না। তবে একই ধরনের উপসর্গের আড়ালে ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়াও থাকতে পারে। বিশেষ করে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বা বুকব্যথা দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিউমোনিয়া মূলত ফুসফুসের সংক্রমণ। ব্যাকটেরিয়া ও ভাইরাস এর সাধারণ কারণ; কিছু ক্ষেত্রে ছত্রাকও দায়ী হতে পারে। সংক্রমণের ধরন, বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে রোগের তীব্রতা ভিন্ন হতে পারে। শুরুতে সাধারণ সর্দি-কাশির মতো নিউমোনিয়ার প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ঠান্ডা বা ভাইরাল সংক্রমণের মতো মনে হতে পারে। জ্বর,…

Read More

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর এবার গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানির বাড়তি দামের প্রভাব বাস পরিচালন ব্যয়ে কতটা পড়বে এবং সেই অনুপাতে ভাড়া কতটা সমন্বয় করা যায়—তা নির্ধারণে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে জ্বালানি তেলের নতুন দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনা হবে। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে। সংগঠনটির সাধারণ সম্পাদক এ এস…

Read More