ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাড়তি দামের চাপের মধ্যে এবার প্যাকেটজাত তরল দুধের দামও বেড়েছে। দেশের বাজারে পরিচিত প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে প্রতিদিনের প্রয়োজনীয় এ খাদ্যপণ্য কিনতে বাড়তি ব্যয় করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত তরল দুধ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসেই পণ্যটির দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটেও ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ ৫৫ টাকায়…
Author: TMTV Desk
লকারের চাবি গ্রাহকের কাছেই ছিল। এর পরও অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় থাকা একটি লকার থেকে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কানাডাপ্রবাসী ফারজানা রহমান লিমার অভিযোগ, তাঁর স্বাক্ষর জাল করে একটি ঘোষণাপত্র তৈরি ও ব্যাংকে জমা দেওয়ার পর লকারটি পরিচালনা করে গহনা বের করে নেওয়া হয়। এ ঘটনায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ঢাকা মহানগর হাকিম আদালতে করা মামলার নথি ও অভিযোগসংক্রান্ত তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় ফারজানা রহমান লিমা ও তাঁর প্রয়াত মা হোসনে জাহানের নামে ৪০৯ নম্বর লকার ছিল। ফারজানার দাবি, সেখানে তাঁর নিজের…
নিজস্ব প্রতিবেদক সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত…
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। যে পাঁচ কারণে রিমান্ড চাওয়া হয়েছে পুলিশের আবেদনে রিমান্ড চাওয়ার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ঘটনার সময়…
যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা জবাবে নতুন ধরনের অস্ত্র ও আগের চেয়ে ভিন্ন লক্ষ্যবস্তু বেছে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ সতর্কবার্তা দেন। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোনো মার্কিন হামলা হলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনা হবে। আইআরজিসির মুখপাত্র বলেন, নতুন সক্ষমতাসম্পন্ন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যার সক্ষমতা দেখে বিশ্ব অবাক হতে পারে। একই সঙ্গে তিনি জানান, নতুন করে সংঘাত শুরু হলে আগের হামলার লক্ষ্যবস্তুকেই পুনরায় লক্ষ্য করা হবে—এমনটি নয়। ইরানের এমন কিছু নতুন লক্ষ্য রয়েছে,…
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনায় কিছুটা বিলম্ব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, শেষ রাতের দিকে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়।…
নিজস্ব প্রতিবেদক, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর নেতৃত্বে ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি,…
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন। সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন তারা। আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করেছে পুলিশ। এসব লেখায় বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ, প্রতারণার অভিযোগ এবং গভীর মানসিক কষ্টের কথা উঠে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থল থেকে এসব লেখা উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা কাজ করছেন। উদ্ধার হওয়া চিঠিগুলোতে মরিয়ম তাঁর বৈবাহিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখেছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। কোথাও তিনি নিজের প্রতি অবহেলা…
রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোক রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিডনি রোগজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়। সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছিলেন শুধু একজন…

