
রাজশাহী নগরীর ভদ্রা এলাকা থেকে ইশরাত জাহান আতিয়া (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা মো. আজিজুল ইসলাম চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ভদ্রা (রাঃসিঃকঃ) এলাকা থেকে নিখোঁজ হয় আতিয়া। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ আতিয়ার বাবার নাম মো. আজিজুল ইসলাম। তাদের বাড়ি নগরীর ভদ্রা এলাকায়।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরীটির সন্ধান পেলে ০১৭২৫০১৮৬৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


