Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী, চেক পেলেন ১৫ কৃষক আখচাষীদের উৎপাদনে উৎসাহ জোগাতে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন কৃষকের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কম্পিউটারে বোতাম চেপে এ অর্থ কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রণোদনা কার্যক্রম উদ্বোধনের আগে তারেক রহমান বলেন, “এখন আমি কম্পিউটারে একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।” তিনি বলেন, “সরকার আখচাষীদের সহযোগিতার জন্য…

Read More

মেয়াদ শেষ পাঁচ মাস আগে, তবু মহাসড়কে চলছিল; চালকের আসনে সুপারভাইজার থাকার অভিযোগ; দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত, তদন্তে ৭ সদস্যের কমিটি, একই সড়কে বারবার প্রাণহানি ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে পাঁচ মাস আগে। অথচ সেই বাসেই দূরপাল্লার যাত্রী পরিবহন চলছিল। মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রামে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১২ জনের প্রাণহানির পর সামনে এসেছে এ তথ্য। প্রশ্ন উঠেছে, ফিটনেসবিহীন বাসটি কীভাবে মহাসড়কে চলাচল করছিল, কার নজরদারিতে ছিল যানটি? দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মঙ্গলবার…

Read More

৩৮ হাজার ৯৭০ কৃষক পাচ্ছেন সহায়তা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন কৃষকের কাছে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি। এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ কোটি টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কম্পিউটারে বোতাম চেপে কৃষকদের হিসাবে অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ১৫ জন কৃষকের হাতে চেক দেওয়ার কথাও জানানো হয়। তারেক রহমান বলেন, কৃষক বাঁচলে দেশ…

Read More

বন্ধ শিল্প চালুর উদ্যোগ, কর্মসংস্থানে নজর বিএনপির রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতি ও শিল্পের সম্ভাবনা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, এ অঞ্চল কৃষিজমিতে সমৃদ্ধ। এখানে আখ ও সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। পাশাপাশি সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশমশিল্প রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত রাফসান নগরীর বোয়ালিয়া থানার হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল্লাহ জাকি রুবেল। রাজশাহী মহানগর…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করার কথা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের প্রচেষ্টার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির আইন, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টদের মতে, এই চুক্তির মাধ্যমে জাপানের শ্রমবাজারে…

Read More

নিজস্ব প্রতিবেদক উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক বলে মনে করলে তার ঈমান থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তবে বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন বায়তুল মোকাররমের খতিব। তাঁর বক্তব্যে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের মৌলিক নীতি এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার—দুই বিষয়ই উঠে আসে। মুফতি আব্দুল মালেক বলেন, ইসলামের মূল ভিত্তি তাওহিদ—অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা চাইলে তাওহিদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। মানুষকে শিরক থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ, তিনি তা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।…

Read More

বিনোদন ডেস্ক দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। গত ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার স্বামীর শৈশবের স্মৃতিবিজড়িত জায়গায় গিয়ে আবেগঘন অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রশ্মিকা। বিজয়ের বেড়ে ওঠা, স্কুলজীবন ও পুরোনো স্মৃতির সঙ্গে পরিচিত হতে পুট্টাপার্থি (Puttaparthi) সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সফরের অনুভূতি প্রকাশ করে মন ছুঁয়েছেন ভক্তদের। রশ্মিকা জানান, দীর্ঘদিন ধরেই বিজয় ও তাঁর বন্ধুদের মুখে পুট্টাপার্থির স্কুলজীবনের নানা গল্প শুনে আসছেন তিনি। ভালোবেসে তাঁদের ‘পার্থি বয়েজ অ্যান্ড গার্লস’ বলে ডাকতেন অভিনেত্রী। অবশেষে সেই জায়গায় গিয়ে যেন নিজের অনুভূতির এক অপূর্ণ অধ্যায়ের সন্ধান পেয়েছেন তিনি। স্কুলের শ্রেণিকক্ষ,…

Read More

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, সঙ্গে আরদা গুলার ও ইয়ান দিওমান্দের দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত রোববার (১৮ অক্টোবর) রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানধারী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের বিবরণ ও গোল উৎসব আন্তর্জাতিক বিরতির পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়ালের টানা তৃতীয় জয়। নিষেধাজ্ঞার কারণে তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল স্বাগতিকরা। তবে আক্রমণভাগে তার কোনো ঘাটতি দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই তুর্কি মিডফিল্ডার আরদা গুলারের সৃজনশীলতায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ম্যাচের প্রথমার্ধে ইয়ান দিওমান্দের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে…

Read More