আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাদপন্থিদের সঙ্গে আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। অপরাধ চিত্রে ইতিবাচক পরিবর্তন ও ২০২৫ সালের তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত সমন্বিত ও কেন্দ্রীয়ভাবে আপডেট করা তথ্যের ভিত্তিতে দেশের অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত…
Author: TMTV Desk
২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে। দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য অনেক মানুষই থাইল্যান্ডের সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলেন। তবে রণতরীটির অবস্থা দেখে তারা অবাক হয়েছেন। আগের ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে। সেখানে বর্তমানে এটি বাহ্যিক অবস্থা বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রঙ ওঠে বড় আকারের মরিচা ধরেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আব্রাহাম লিংকন তার বাড়ি সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৮৬ দিন ধরে সমুদ্রে আছে।…
জনগণের ভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে এনসিপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘১১ দলীয় ঐক্যের ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নিয়েছি। সে লং মার্চ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ কীভাবে হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের একটি মিটিং ছিল। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তাদের সকল…
উন্নয়নকাজে বদলের অপেক্ষা, কমবে জনদুর্ভোগ; কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এগিয়ে চলছে রাজশাহীর মোহনপুর ও তানোর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়নকাজ। মোহনপুর উপজেলার সইপাড়া থেকে তানোর উপজেলার গোল্লাপাড়া সীমানা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কটি প্রশস্ত ও শক্তিশালীকরণের কাজ চলমান রয়েছে। সড়কটির কাজ শেষ হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙন, সরু সড়ক ও দুর্বল অংশ থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। বিশেষ করে…
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ তাহাজুদ্দিন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম এক জনাকীর্ন আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী মোঃ আব্দুল মজিদ। মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা…
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার অ্যাজমা জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী আব্দুল মালেক। হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই…
ময়মনসিংহের ত্রিশালে সড়কে আবারও ঝরল প্রাণ। বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ গেল দুই যাত্রীর ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকালে ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজি। এ সময় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং এর কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনায় সিএনজির অজ্ঞাতপরিচয় এক পুরুষ যাত্রী (প্রায় ৩৫) ও এক…
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারকাজের সময় উদ্ধার করা হয়েছে ৩৩৪ রাউন্ড তাজা গুলি। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন খননকালে শ্রমিকরা এসব গুলির সন্ধান পান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিলা স্কুলের দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকদের নজরে আসে মাটির গভীরে থাকা ধাতব বস্তু। পরে মাটি সরিয়ে সেখানে সারিবদ্ধ ও কুণ্ডলী পাকানো অবস্থায় বিপুল পরিমাণ গুলি দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে এবং গণনায় মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব…
দখলদারের তালিকা ১১০, উচ্ছেদ না হতেই নতুন করে দখল মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ দখলদারের তালিকা হয়েছে একাধিকবার, সর্বশেষ তালিকায় নাম রয়েছে ১১০ জনের। কিন্তু পুরোনো দখল উচ্ছেদ না হতেই রাজশাহীর চারঘাটে বড়াল নদীর জায়গায় শুরু হয়েছে নতুন দখল। গত এক সপ্তাহে অন্তত পাঁচটি স্থানে আরসিসি ঢালাই দিয়ে ভবন ও দোকানঘর নির্মাণের কাজ চলছে। দিনের আলোয় প্রকাশ্যে নির্মাণকাজ চললেও তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বৃহস্পতি ও শুক্রবার শিমুলিয়া, পুঠিমারি ও বাটিকামারী এলাকায় সরেজমিনে দেখা যায়, নদীর জায়গায় নতুন স্থাপনা নির্মাণের কাজ চলছে। কয়েকটি স্থানে আরসিসি ঢালাই দিয়ে ভবনের ভিত্তি তৈরি করা হয়েছে। কোথাও ভবনের পরিধি বাড়ানোর জন্য…
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন এবং খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, একটি বিস্কুট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে সেখানে উৎপাদিত কেকের মোড়কে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।…

