রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, ওই ঘটনায় জড়িতরা আনসার সদস্য নন; তাঁরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। আনসার বাহিনীর ভাষ্য, ঘটনাস্থলে…
Author: TMTV Desk
নিজস্ব প্রতিবেদক রাজধানীর শেরে-বাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেরে-বাংলা নগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রোববার সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ…
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ খাতের ব্যাংকগুলো দিয়ে দেশে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স…
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা জোট’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তাঁর ভাষায়, জোটটি ‘গেম-চেঞ্জিং প্ল্যাটফর্ম’ হয়ে উঠতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান এসব কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে জোটের সচিবালয় এবং একটি সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরবর্তী ধাপে সেখানে প্রয়োজনীয় জনবল ও সামরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। ফিদান বলেন, এই উদ্যোগের পেছনে তিন দেশের…
স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীর তীরে কাশবন দেখতে গিয়ে গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী ও কাশবনসংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার ফারুক আহম্মেদের যমজ ছেলে আশেকিন (১৫) ও আরেফিন (১৫)। তারা মোগরাপাড়া সরকারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত অপর শিক্ষার্থী আবির (১৪) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী আদিয়ান ফারিজ (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে আশেকিন ও আরেফিনের চাচাতো ভাই। কাশবন…
নিজস্ব প্রতিবেদক রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে সেগুলো অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। রোববার (২০ সেপ্টেম্বর) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে এক পথসভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে লকডাউন কর্মসূচি দিয়েছে, যাতে মানুষ ঘর থেকে বের হতে না পারে। আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি কোনোভাবেই এই লকডাউন মানবে না। একই সঙ্গে দেশে কোনো ধরনের নাশকতা হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং এ…
আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি মাছউদ বলেন, প্রাথমিকভাবে আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে স্কুল-কলেজ ব্যবহারের বিষয় এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন হবে। এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ…
রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন অভিযুক্ত আরমান আলীকে (৬৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সলেমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি তার আড়াই বছরের ছোট ভাইকে নিয়ে বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় আরমান আলী টেলিভিশনের অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন। পরে শিশুটির মা ছাগল আনতে মাঠে গেলে ঘরে থাকা শিশুটিকে…
মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাবি শিক্ষক এ কে এম জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকতকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ…

