চারঘাট,(রাজশাহী) প্রতিনিধি: প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন। এর আগে সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর আটকে থাকা ট্রেনগুলো…
Author: TMTV Desk
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে…
৩১ দফা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি মিলন রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)২০২৬ দুপুর ১২টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল হক মিলন বলেন, বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামী দিনে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপির…
সড়ক-মোড় সেজেছে ব্যানার-ফেস্টুনে, এলইডিতে উঠে আসছে দলের ইতিহাস-ঐতিরিহি রাজশাহীর নগরজুড়ে এখন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে। কোথাও চলছে সাজসজ্জার কাজ, কোথাও প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা এলইডি ডিসপ্লেতে তুলে ধরা হচ্ছে বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের নানা চিত্র। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহী নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি ঘিরে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয়েছে সাজসজ্জার কাজ। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো চারঘাট উপজেলা প্রশাসনও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। উপজেলা সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত…
দুই মাসে এডিসের ব্রেটো সূচক দ্বিগুণের বেশি, হাসপাতালে চিকিৎসাধীন ৪৭ রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল হান্নান (৩৯) নামে ওই ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। রোববার (৩০ আগস্ট) ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রামেক হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি আগস্টে রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো। এর আগে গত ১১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর…
অনলাইনে ফি পরিশোধ, ডিজিটাল ফুড টোকেন ও সম্পদ ব্যবস্থাপনা; কমবে নগদ লেনদেন আবাসিক হলের ফি পরিশোধ, ডাইনিং কুপন সংগ্রহ কিংবা বকেয়া ছাড়পত্রের জন্য আর কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের। হল ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ম্যানুয়াল ও কাগুজে প্রক্রিয়ার অবসান ঘটিয়ে চালু করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’। এর মাধ্যমে হলের ফি, সিট ভাড়া, ডাইনিং চার্জ, সম্পদ ব্যবস্থাপনা, কর্মচারীদের হাজিরা ও বেতনসহ সার্বিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এস আব্দুর রাজ্জাক ওয়েববেইজড এই ইন্টিগ্রেটেড অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক…
রাতের অভিযানে মিলল পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি রাজশাহী নগরীতে রাতের আঁধারে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলোর মালিক বা এর সঙ্গে জড়িত কারও সন্ধান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি দল কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।…
র্যালি, রক্তদান, গবেষণা পোস্টার ও স্টার্টআপ প্রদর্শনীসহ দিনব্যাপী নানা আয়োজন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপন করবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, রক্তদান, শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত, গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। এ ছাড়া দেশ, জাতি ও রুয়েটের অগ্রযাত্রার কল্যাণে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির…
মো. আমির হামজা,পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর হাটের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, হাটের বিভিন্ন খোলা জায়গা, চলাচলের পথ এবং দোকানের সামনের সরকারি জায়গা দখল করে ইট বিছিয়ে পাকা করা হয়েছে। এতে হাটের উন্মুক্ত জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে এবং ক্রেতা-বিক্রেতাদের চলাচলে ভোগান্তি বাড়ছে। রোববার (৩০ আগস্ট) বানেশ্বর হাট ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাটের বিভিন্ন স্থানে সরকারি জায়গার একাংশ দখল করে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও দোকানের সামনে ইট বিছিয়ে পাকা করে ব্যবসাপ্রতিষ্ঠানের…

