Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তেলের মজুত বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতিকে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে…

Read More

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর)২০২৬  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ বিভাগে নতুন করে ৪৮০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি…

Read More

নিজস্ব প্রতিবেদক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক দফায় ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণের পর বাজারে গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। বিশেষ করে, এলপিজি আমদানিকারক ও অপারেটররা ২৮ সেপ্টেম্বরের এক বৈঠকে দেশে কোনো ধরনের গ্যাস সংকট নেই বলে জানানোর মাত্র পাঁচ দিনের মাথায় দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এলপিজির মূল্যবৃদ্ধি, বাজারে কথিত কৃত্রিম সংকট এবং সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তাজনূভা জাবীন। তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এ নিয়ে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। মঙ্গলবার (৬ অক্টোবর)২০২৬  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং অন্যান্য এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া…

Read More

রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়াহাট দ্বি-মুখী ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসী। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বা বিরোধকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ নষ্ট করা উচিত নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রকাশ্য বিরোধে না গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা…

Read More

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঠেকাতে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস এবং পানি জমে থাকতে পারে—এমন স্থানগুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা…

Read More

ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের কাছাকাছি দরে বিক্রি হয়েছে। এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। এদিকেম লিটারে ১১ টাকা বাড়ানো হয়েছে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের দামও।…

Read More

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের তৃতীয় অধিবেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমুখী সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা। শনিবার (৩ অক্টোবর) রাজশাহীতে সংগঠনটির মহানগর শাখার কার্যকরী পরিষদের তৃতীয় অধিবেশনে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান অধিবেশনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা…

Read More

বিনোদন ডেস্ক রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে রাতারাতি আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। এরপর অভিনয়, গান ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়েই প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। সম্পর্কের গুঞ্জন, মন্তব্যের ভুল ব্যাখ্যা কিংবা সামাজিক মাধ্যমে ট্রল—বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও এসব নিয়ে খুব একটা বিচলিত নন শেহনাজ। বরং নিজের স্বভাবসুলভ রসিকতা দিয়েই পরিস্থিতি সামলান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে ঘিরে নেতিবাচক খবর ও নানা গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শেহনাজ বলেন, যারা তাকে নিয়ে এমন খবর প্রকাশ করেন, তাদের উদ্দেশ্য তিনি বুঝতে পারেন—ভিউ পাওয়া। শেহনাজের ভাষায়, ভালো খবর দিয়ে যদি কারও তেমন লাভ না হয়, তাহলে নেতিবাচক কিংবা…

Read More

ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তির জেরে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানানো হয়। বিক্ষোভে অভিনেতা শাবানা আজমি ও গায়ক বিশাল দাদলানিসহ কয়েকজন পরিচিত ব্যক্তিও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সামাজিক…

Read More