Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

ক্রীড়া ডেস্ক আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন আবেগ আর উদযাপনের আবহ, তখন হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেনিন দলকে। ম্যাচ শেষে মেসির সঙ্গে ছবি তোলা কিংবা স্মৃতি হিসেবে একটি জার্সি সংগ্রহ করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন বেনিনের প্রধান কোচ গেরনট রোর। তার অভিযোগ, ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের কাছ থেকে প্রত্যাশিত সৌজন্য পাননি তারা। বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনেস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সহায়তা করেন মেসি। তবে ম্যাচের ফলাফলের বাইরেও খেলা শেষে স্মারক সংগ্রহের সুযোগ না পাওয়ার বিষয়টি বেনিন শিবিরে…

Read More

বিনোদন প্রতিবেদক পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। একই সঙ্গে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেন কেয়া পায়েল। এতে কালো বোরখা পরা অবস্থায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান তিনি। নিজের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র হয়ে উঠেছে। ভোটার তালিকায় কারচুপি ও নতুন ভোটার নিবন্ধনের নিয়মে অনিয়মের অভিযোগ তুলে মুম্বাইয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ। এ সময় অভিনেতা ইমরান খান ও মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীসহ ৪০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী অগাস্ট ক্রান্তি ময়দানে জড়ো হন আন্দোলনকারীরা। তবে সেখানে বিক্ষোভে বাধা দেয় পুলিশ। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে অগাস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা…

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তাজমিনকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অন্য পথে নিয়ে গিয়ে ধর্ষণ এবং পরে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুমন। শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাতে তাজমিনকে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় পৌঁছে দেওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করা হয়। কিন্তু নির্ধারিত গন্তব্যের দিকে না গিয়ে…

Read More

বিনোদন ডেস্ক গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা শাবনূর, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছে সিডনির রাস্তায়, সঙ্গে গান আর আড্ডা। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকার এমন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে সময় কাটান শাবনূর ও রবি চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর ফিরে গেছেন নিজের অভিনীত ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের স্মৃতিতে। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে শাবনূর লেখেন, সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে ফিরে গেছেন তিনি। ছবিটির জনপ্রিয় গান…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা। খবরে বলা হয়, দিল্লি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে থাকা তৃণমূল নেতারা ধর্না অব্যাহত রাখেন। এরপরই তাদের আটক করা হয় বলে টিভি৯-এর প্রতিবেদনে দাবি…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার…

Read More

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি বৃদ্ধ ও হৃদরোগে আক্রান্ত মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি নন পাবনার সাঁথিয়া উপজেলার এক গ্রাম পুলিশ সদস্য। মাকে সঙ্গে রাখার জন্য চাপ দিলে আত্মহত্যা করবেন বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন তিনি। অন্যদিকে, জীবনের শেষ সময়ে ছেলের কাছে আশ্রয় ও ভরণপোষণের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মা মুন্নি খাতুন (৫৫)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মা-ছেলের বিরোধ নিয়ে শুনানি হয়। সেখানে ছেলে সাগর হোসেন বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। আমি মাকে সঙ্গে রাখতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব।’ সাগর হোসেন উপজেলার নাগডেমরা ইউনিয়ন…

Read More

স্বাস্থ্য ডেস্ক সুস্থভাবে খাওয়ার অর্থ শুধু ওজন কমানো কিংবা কঠোর কোনো ডায়েট অনুসরণ করা নয়। বরং প্রতিদিন কী ধরনের খাবার খাওয়া হচ্ছে, তার ওপরই অনেকটা নির্ভর করে শরীর ও মনের দীর্ঘমেয়াদি সুস্থতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুষম ও পুষ্টিকর খাবারের গুরুত্বও আরও বেড়ে যায়। পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জির মতে, দীর্ঘদিন সুস্থ থাকতে হলে দিনের প্রতিটি খাবারের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। তিনি প্রতিদিন সকালে মাত্র ১০ মিনিট সময় নিয়ে নাশতা, দুপুর ও রাতের খাবারের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন। তার মতে, এই ছোট অভ্যাসের মাধ্যমে সারাদিনের খাবারে প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য বজায় রাখা যায়। পাশাপাশি শেষ মুহূর্তে অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার প্রবণতাও কমে। সম্প্রতি…

Read More

বিনোদন প্রতিবেদক ঢালিউডের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে তার শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ধরন ও অভিনয়শৈলী দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। তবে শুধু খলনায়ক চরিত্রেই সীমাবদ্ধ থাকেননি মিশা সওদাগর। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিধিও বাড়িয়েছেন এই অভিনেতা। দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন; নতুন সিনেমার শুটিং ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ক্যারিয়ারে নিজের পথচলায় যেসব শিল্পী ও নির্মাতার অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে…

Read More