Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাসিকের উদ্যোগে অত্যাধুনিক হাসপাতাল গড়ার পরিকল্পনা রাজশাহীর পুরোনো সিটি হাসপাতালকে অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরে অবস্থিত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করে তিনি এ আশ্বাস দেন। হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা দেখছেন বলেও জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। এ সময় বহির্বিভাগ, ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটার পরিদর্শন করে সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালটির আয়তন বড় হলেও…

Read More

তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনসহ দলের নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে পরিচিতি পাওয়া এই তরুণদের আন্দোলন এখন বেকারত্ব, শিক্ষাব্যবস্থা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে রাজপথে সরব। প্রতিষ্ঠিত বিরোধী দল কংগ্রেসের পাশাপাশি নতুন এই আন্দোলনও মোদি সরকারের রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর আটক হন। নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ…

Read More

রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও টেকসই করতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যানের তৃতীয় পর্যায়ের প্রকল্পের সমীক্ষা এবং কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে রাসিকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এবি আবদুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের…

Read More

দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।…

Read More

ক্রীড়া ডেস্ক স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা অষ্টম জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে লিগ মৌসুমের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার এই জয়ের ধারাবাহিকতা ২০১৩-১৪ মৌসুমে টাটা মার্তিনোর অধীনে দলের শুরুর পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবারও লিগের প্রথম আট ম্যাচ জিতেছিল বার্সা। নবম রাউন্ডে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে জয়যাত্রা থামে তাদের। তবে ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল মার্তিনোর দল। এরপর সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হারে তারা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি…

Read More

নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এনসিপি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দলটি। বিবৃতিতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া ওমরাহযাত্রীসহ অন্যান্য যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানায়…

Read More

মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন থেকে বাঁচতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও ভাসানচরের ঘিঞ্জি শিবিরে আশ্রয় নেওয়া ১২ লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। খোলা আকাশে মাথার ওপর ত্রিপল আর বাঁশের বেড়ায় ঘেরা এই অস্থায়ী জীবন কেবল তাদের আশ্রয়হীন করেনি; কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক বাড়ন্ত শৈশবও। আন্তর্জাতিক সহায়তার মারাত্মক ঘাটতি, দীর্ঘদিনের অপুষ্টি ও সংক্রামক রোগের দাপটের পাশাপাশি রোহিঙ্গা শিশুদের জীবনে দ্বিতীয় বড় সংকট হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ও সুরক্ষা। তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও শিক্ষাগত সংকট এবং তার বিপরীতে তৈরি হওয়া সম্ভাবনার নানা দিক নিয়ে দুই পর্বের বিশেষ প্রতিবেদনের আজ থাকছে শেষটি। শিক্ষা বন্ধ হলে তা কেবল শ্রেণিকক্ষের চারদেয়ালেই সীমাবদ্ধ থাকে না; থমকে যায়…

Read More

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন…

Read More