নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট এলাকায় চাঁদাবাজির শিকার হয়েছেন সোহেল নামের এক প্রতিবন্ধী বাদাম ব্যবসায়ী। তিনি প্রতিদিন সকালে চারঘাট থেকে ট্রেনে করে রাজশাহীতে আসেন। এরপর কোর্টের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বাদাম, বুট ও চালভাজা বিক্রি করেন। দিন শেষে সন্ধ্যায় আবার ট্রেনে করে বাড়ি ফিরে যান। গত ১৬ ও ১৭ নভেম্বর পরপর দুই দিন ৪-৫ জন ব্যক্তির চাঁদা দাবির মুখে পড়েন তিনি। প্রতিদিন তাঁর কাছে ৫০ থেকে ১০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সোহেলের বাড়ি চারঘাট থানার ললিতাগাছি গ্রামে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর ডান হাত অচল, পাশাপাশি পায়েও সমস্যা রয়েছে। গত এক-দুই বছর ধরে শারীরিক এসব সমস্যা নিয়েই জীবিকা…
Author: TMTV Desk
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল চলাকালে আবু আলম নামে এক পুলিশ পরিদর্শক হামলার শিকার হয়েছেন। তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মিছিলের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত আবু আলম বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহল কার্যক্রমের দায়িত্বে ছিলেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল…
আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান, জিয়াউর রহমান ও ৭ নভেম্বরের চেতনাকে অনুপ্রেরণা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার একমাত্র এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, বহুদলীয়…
রাজশাহী প্রতিবেদক : রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর ভাড়াকে কেন্দ্র করে আদালতে দায়েরকৃত প্রতিপক্ষের চুরি মামলায় পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অত্র মার্কেটের ফিড ও ফার্নিচার ব্যবসায়ী মো: আব্দুল মালেক বাবুল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মোহনপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, চুরি মামলায় মালামাল জব্দ ও সংশ্লিষ্ট দুইজনকে পুলিশ আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করেন আব্দুল মালেক বাবুল। এ মামলায় বাবুলকে প্রধান আসামী করা হয়েছে। লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক উল্লেখ করেন, কেশরহাট বাজার উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার চারঘাট প্রতিনিধি ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার চারঘাট পৌর প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল হক। সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চারঘাট উপজেলা প্রেসক্লাব দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি এলাকার মানুষের…
তানোর পৌরসভার নতুন কমিটিতে শীর্ষ পদ মোঃ রায়হান মন্ডল, তানোর (রাজশাহী) রাজশাহীর তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় এক নেতা। দলবদলের পরপরই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা শাখা তানোর পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করলে তাঁকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়া এই নেতার নাম মোঃ মাহবুব আলম। তিনি এর আগে তানোর পৌরসভার যুব-বিভাগের সেক্রেটারি এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। মাহবুব আলমের…
আইপিএলে খেলোয়াড় হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তার। আগামী ২০২৭ আইপিএল আসর থেকে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলে খেলোয়াড় হিসেবে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল। চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে জানান, মাঠে খেলতে না নামলেও ধোনি দলের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি বলেন, ধোনি সবসময় চেন্নাই সুপার কিংসের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই দলই তার ঘর। ২০০৮ সালে আইপিএলের…
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায়ে স্বপ্না খাতুন মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। তবে তার স্বামী সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলের রায়ে এ সিদ্ধান্ত দেন। রায় ঘোষণার সময় আদালত জানান, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তবে আপিলের শুনানি শেষে স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয় এবং সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নেওয়ার অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালানো হয়। এ সময় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠিসোঠা উদ্ধার করা হয়।
রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে বেশির ভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কিছু শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। পরিস্থিতি যেন কোনোভাবেই খারাপের দিকে না যায়, সে জন্য পুলিশ সতর্ক…

