
বছরের শুরু থেকেই সোনার বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। দেশের বাজারে দাম ঠিক থাকে ১২ ঘণ্টারও কম। সোমবার (২ ফেব্রুয়ারি) এই অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে।
সকালে সকাল ১০:৪৫ মিনিটে নতুন দাম কার্যকরের পর বিকেল ৩:৪৫ মিনিটে আবারও সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫,৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫,৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী:
২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা
২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা
১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১,৬৪,৫২১ টাকা
বাজুস জানিয়েছে, বিক্রয় মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ৬% মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।


