
বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এমডি ইকবাল জানান, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি নিতে মেকআপও করেন। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


