
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে সেগুলো অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।
ব্যাংকের চলমান কার্যক্রম, বিনিয়োগ ব্যবস্থাপনা ও সার্বিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।


