
গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এখনো সমাজের কোনো কোনো অংশ থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ চলছে বলে মনে করছে সম্পাদক পরিষদ। এরই মধ্যে দেশের শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা-ঘেরাওয়ের হুমকির ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) পরিষদের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে জানানো হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ও এর মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
এর আগে গত সোমবার ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের বৈঠক হয়।


