
ইউসুফ আলীকে প্রত্যাহারের ১৩ দিন পর নিয়োগ
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের পদ থেকে ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এর পর থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিন বিমানবন্দরে বিদায় জানানোর সময় প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে হাত মেলানোর ঘটনায় ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছিল। তার প্রত্যাহারের ১৩ দিন পর নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিল সরকার।


