
রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলনের এডমিন অফিসার এম.পি. জাহিদ (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবকে অশ্লীল ভাষায় গালি-গালাজ, ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করায় সাধারণ ডায়েরি করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে আমিরের নিরাপত্তার জন্য এই সাধারণ ডায়েরি করা হয়।

সাধারণ ডায়রিতে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে গত ২৪ অক্টোবরে দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতরাম আমীরে-জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের একটি বিবৃতি প্রকাশিত হয়।
উক্ত বিবৃতির প্রেক্ষিতে ফেসবুক পেজ “ইসকন অফ বাংলাদেশ”, ইউটিউবে “সালাফি মানহাজ” নামক নিউ চ্যানেল, দেওয়ান হারুন মোবাইলঃ ০১৭১১-৪৪২৯৪০ বর্তমান ঠিকানাঃ জামাল রেলওয়ে স্টেশন, জেলাঃ জামালপুর সহ আরো অনেক অজ্ঞাত আইডির মাধ্যমে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (আমির, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ) কে অশ্লীল ভাষায় গালি-গালাজ, ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি প্রদান করে।
জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেটি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


