
রাজশাহী জেলা জামায়াতের যুব বিভাগের উদোগে যুব দায়িত্বশীল কর্মশালায় যুবকদের ইসলামী আন্দোলনে সবচেয়ে বেশী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা। সোমবার (১৩ জানুয়ারি) নগরীর শিরোইল জামায়াত কার্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, যুবকরা জাতির গর্বিত সম্পদ। যুবকদের সাংগঠনিক সম্পৃক্ততা ও কাজের অগ্রগতির উপর গোটা ইসলামী আন্দোলনের গতিপথ অনেকটা নির্ভর করে।

যুবকদের মেধা,যোগ্যতা,সৃজনশীলতা ও সাহসের উপর গোটা জাতির ভবিষ্যত নির্ধারণ হয়। তাই যুবকদের সাহসিকতার সহিত জ্ঞান ও যোগ্যতা দিয়ে জাতিগঠনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবানও জানান তিনি।

কর্মশালায় জেলা যুব বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন, রাজশাহী মহানগরীর যুব সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, যুবকদের সাহসী ভূমিকার কারণে স্বৈরাচারী হাসিনা পলায়ন করেছে।তাই যুবকদের রাজপথে সক্রিয় থেকে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা-২০২৫ইং বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।


