
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন শ্যামপুর হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে মেসার্স মহসিন কৃষি ঘর-কে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ, বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করা এবং ভোক্তাদের কাছে অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।


