
রাকিবুল ইসলাম,রাজশাহী স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে ৩/১০/২০২৫ দুপুর ১১ টায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ বিশিষ্ট মাদক ব্যবসায়ী মৃত আনসার আলীর ছেলে জেকের আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ (চুয়ানী) উদ্ধার করে।
জেকের আলী ও তার স্ত্রী আবিয়া বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও ব্যবসা অব্যাহত ছিল। এবার গ্রামবাসীর সোচ্চার প্রতিবাদ ও পুলিশের তৎপরতায় এই অভিযান সফল হয়েছে।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “মোহনপুরের প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এজন্য গ্রামবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, মাদকের কারণে যুব ও ছাত্রসমাজ ধ্বংসের পথে। সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবারগুলো বিপর্যস্ত। তারা বলেন, “আমরা একটি নিরাপদ সমাজ চাই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও সামাজিক ঐক্য প্রয়োজন।” এই অভিযানে গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
হরিদাগাছির এই সাফল্য মোহনপুরকে মাদকমুক্ত করার পথে একটি মাইলফলক। স্থানীয়রা আশা করছেন, এমন উদ্যোগ সকল গ্রামে ছড়িয়ে পড়বে এবং সমাজ হবে মাদকের কবল থেকে আভিশাপ মুক্ত।


