
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কার্যকলাপের প্রতিবাদে আজ ১৩.১১.২০২৫ রোজ বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। মিছিলের নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশীদ এবং ছাত্রদলের উপজেলা আহ্বায়ক আ. রাজ্জাক। সকাল ১০টার দিকে উপজেলা কলেজ গেট থেকে শুরু হওয়া মিছিলটি মোহনপুর বাজার পর্যন্ত মিছিল করেন।
আওয়ামী লীগের সদস্যদের সাম্প্রতিককালীন ধ্বংসাত্মক কাজকর্মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, নিষিদ্ধ দলটির লোকেরা স্থানীয়ভাবে সরকারি সম্পত্তি লুণ্ঠন করছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি রাখেন
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহাবুব আর রশীদ বলেন, “আওয়ামী লীগের এই নাশকতা আমরা আর সহ্য করব না। বিএনপি সরকারের অধীনে দেশের উন্নয়নের পথে এমন কোনো বাধা সহ্য করা যাবে না। আমরা জনগণের পাশে দাঁড়িয়ে এই অরাজকতা থামাব।”
ছাত্রদলের আহ্বায়ক আ. রাজ্জাকও বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, তা আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক শক্তি দিয়ে ছিনিয়ে নেওয়া যাবে না। আমরা ছাত্ররা এই লড়াইয়ে সামনে থাকব।”
এই ঘটনা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। বিএনপির নেতারা দাবি করেছেন, এমন নাশকতা চালিয়ে যাওয়া হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।


