
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে দোয়া করেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।



