
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের একতরফা জয়ের পর ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বেশিরভাগ বিশ্লেষক যেখানে ভারতের আধিপত্যপূর্ণ পারফরম্যান্সের প্রশংসা করছেন, সেখানে ভিন্ন মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, বর্তমান ক্রিকেটে ভারতের প্রভাব খেলাটির প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করছে।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
তবে এই ফলাফলকে অন্যভাবে দেখছেন শোয়েব আখতার। পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে তিনি বলেন, ক্রিকেটে ভারতের প্রভাব এখন এতটাই বড় যে সেটি খেলাটির স্বাভাবিক প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে।
আখতার উদাহরণ টেনে বলেন, ‘পাড়া-মহল্লায় সবসময় একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে- চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই।
আখতারের মতে, ভারতের মতো দলের ওপর প্রায় দেড়শ কোটির বেশি মানুষের প্রত্যাশা থাকে, যা বড় ম্যাচে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।


