
রুহুল আমিন; বাঘা(রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীত সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৫তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে পূবালী ব্যাংক আড়ানী উপশাখা শুভ উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী বাংক পিএলসি আঞ্চলিক কার্যলয় রাজশাহীর সহকারী মহা ব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, নাহিদ বাবু পূবালী ব্যাংক রাজশাহী শাখা, দেলোয়ার হোসেন পূবালী ব্যাংক বাঘা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল সাজিদুর রহমান।
সঞ্চালনায় ছিলেন উমর আলী পূবালী ব্যাংক আড়ানী উপশাখা আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল আযম, ইমাম আব্দুর রশিদ, ব্যাবসায়ী নওসাদ আলী, রাম গোপাল পাল,। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলন হাসান আলী জনতা ব্যাংক আড়ানী শাখা, ফজলুর রহমান মুক্তা. বিশিষ্ট ব্যাবসায়ী মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলন, আড়ানীতে পূবালী ব্যাংকের উপশাখা চালুর ফল এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণর সুযোগ পাবেন। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ড আরও বেগবান ও গতিশীল হবে।


