
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল’র আসলাম সরদারের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুবদল নেতা শফিকুল ইসলাম শফি,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা আক্কাস সরদার, সাবেক ছাত্রনেতা কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল মুখলেসুর রহমান, কুদ্দুস সরদার, বকুল সরকার,বাবলু ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নারায়ণপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


