
- স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থা।
প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থা ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. হাফিজুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং দলের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাজুর নেতৃত্বে দলটি অংশগ্রহণ করে। অন্যদিকে ফারিয়ার পক্ষে নেতৃত্ব দেন সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং রাজশাহী জেলা সভাপতি খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. হাফিজুর রহমান আকন্দ বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে। এছাড়াও সামাজিক অবদানের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সমাজের সকল স্তরের মানুষকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করতে পারলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত সবাই।


