
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করার পর আইসিসির সিদ্ধান্তে প্রতিযোগিতার বাহিরে চলে যায় বাংলাদেশ। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আগেই আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে সময় প্রকাশ্যে তাদের সমর্থনে ছিল পাকিস্তান। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলেই আইসিসির সঙ্গে পিসিবির সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে তিনটি বড় দাবি উত্থাপন করেছে পিসিবি। এনডিটিভি সূত্রের বরাতে জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসির সতর্কবার্তার মুখে রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিসিবি।
পিসিবির দাবি অনুযায়ী, বাংলাদেশের ক্রিকেট বিশ্ব ক্রিকেটে উত্তরোত্তর অবদান রাখছে। সে কারণে আইসিসি থেকে দেশটির আর্থিক বরাদ্দ বা ক্ষতিপূরণ বাড়ানো উচিত। উন্নত অবকাঠামো গড়ে তোলা, প্রতিভাবান ক্রিকেটারদের উন্নয়ন এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বাড়াতে অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন বলে বৈঠকে যুক্তি তুলে ধরা হয়।
তৃতীয় দাবিতে বাংলাদেশের জন্য ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পিসিবির মতে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের ভেন্যু, অবকাঠামো ও প্রচুর দর্শক সমর্থন গড়ে তুলেছে।


