
রাজশাহীতে ফেসবুকে জুলাই স্মৃতিস্তম্ব ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নিয়ে গালাগালি করায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা মামলায় আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্রলীগের কর্মী শেখ মিফতা ফাইজাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯, সংশোধনী ২০২৫ এর ৮/৯(৩)/১১/১৩ ধারায় কারাগারে পাঠানো হয়।
রাজশাহী মহানগর এমএম-৪ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন এবং পরবর্তী শুনানি জন্য ৩০-১০-২০২৫ তারিখ ধার্য করা হয়।

উল্লেখ, সম্প্রতি ছাত্রলীগের কর্মী শেখ মিফতা ফাইজাকে তার নিজ ফেসবুক আইডি থেকে জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নিয়ে গালাগালি করার ভিডিও প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে রাজশাহী মহানগর ডিবি পুলিশ তাকে আটক করে। তিনি রাজশাহী কলেজে বাণিজ্য বিভাগে এইচএসসি ১ম বর্ষে অধ্যয়নরত মর্মে জানা যায়।


