
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিআইবির দাবিকে ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই-বাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতের হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী, কর্মঠ ও ফলাফলমুখী।” তিনি টিআইবির দীর্ঘদিনের স্বচ্ছতার পক্ষে কাজের প্রশংসা করলেও, যাচাই না করে গুজব ও সামাজিক মাধ্যমের ভুয়া তথ্যের ওপর নির্ভর করে বিবৃতি দেওয়াকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেন।



