
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী রেঞ্জ ডিআইজি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শনিবার(২৭ সেপ্টেম্বর) ১১.৩০ টায় সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বরে দুর্গা মাতার মন্দির পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ফারজানা ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

দুর্গা মাতা পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা অবলম্বীদের সাথে কুশলাদি বিনিময় শেষে রাজশাহী রেঞ্জ ডিআইজি শাহজাহান বলেন , আসুন আমরা সকলে মিলে এই বছরের সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন দুর্গোৎসবের পাশে দাঁড়াই এবং একে অপরের সহযোগিতা করি। তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার । কোন প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু ধর্ম অবলম্বীরা সুস্থ ও সুন্দরভাবে সর্বজনীন দুর্গোৎসব সমাপ্তি করতে পারে সেই দিকে নজর রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
উক্ত সর্বজনীন দুর্গোৎসব পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল কুদরত ই খুদা শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন শরিফুল ইসলাম।
আরো উপস্তিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার কবির হোসেন, পবা হাওয়াইয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, বানেশ্বর ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান টিপু, বানেশ্বর বাজার দুর্গা মাতা মন্দির পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার পাল, সাধারণ সম্পাদক নরেশ সর্মাসহ আরো অনেকেই।


