আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে (আজাদ কাশ্মির) নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয় আন্দোলনকারীদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও সহিংসতা চরম আকার ধারণ করেছে। গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর চালানো বিশেষ অভিযানে ৩০ জনেরও বেশি স্থানীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। কাশ্মিরের একাধিক স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, গত সোমবার থেকে নিরাপত্তা বাহিনী নির্বাচন বর্জনের ডাক দেওয়া সাধারণ আন্দোলনকারীদের লক্ষ্য করে কঠোর অভিযান শুরু করে।

নিহতদের মধ্যে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’র (জেএএসি) মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছেন এবং আন্দোলনকারীদের রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে রয়েছে।
এদিকে সাধারণ মানুষের ওপর এমন রক্তক্ষয়ী সহিংসতা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হলেও উল্টো হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গত মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কোনো সংলাপে বসার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি আন্দোলনকারীদের সরাসরি ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে আখ্যা দেন।
বিতর্কিত মন্তব্য করে খাজা আসিফ বলেন, “ভারত আমাদের শত্রুদের যে ক্যাটাগরিতে রয়েছে, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের আমি সেই ক্যাটাগরিতেই রাখি। ভারতের মতো তাদেরও আমি পাকিস্তানের শত্রু হিসেবে বিবেচনা করি তার এমন উসকানিমূলক মন্তব্য কাশ্মির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
উল্লেখ্য, গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী এই বিক্ষোভ-প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সহিংসতায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।